এক্সপ্লোর

Kolkata : নার্সারি থেকে উচ্ছেদের চেষ্টা, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ মহিলার

Lady alleges against TMC Councillor : মিনতি ঘোষের দাবি, চাষ আবাদের পাশাপাশি, EM বাইপাসের ধারে ফুল ও ফলের চারাগাছের এই নার্সারিটি গড়ে তোলেন তাঁর স্বামী

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বিরুদ্ধে মারধর ও উচ্ছেদের হুমকির অভিযোগ তুললেন প্রগতি ময়দান (Pragati Maidan) থানার বাসিন্দা এক মহিলা। অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও। মহিলার অভিযোগ, নার্সারি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে তাঁকে। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, ঝুপড়ি তৈরির চেষ্টা করছিলেন ওই মহিলা।

অন্যায়ভাবে নার্সারি উচ্ছেদের ‘চেষ্টা করা হচ্ছে’। মালিকে ‘মারধর’ করা হয়েছে। দেওয়া হচ্ছে ‘হুমকি’! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন প্রগতি ময়দান থানা এলাকার এক বাসিন্দা। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনতি ঘোষের দাবি, চাষ আবাদের পাশাপাশি, EM বাইপাসের ধারে ফুল ও ফলের চারাগাছের এই নার্সারিটি গড়ে তোলেন তাঁর স্বামী। পরে চাষ করতে যাওয়ার সময় দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে তিনিই ওই নার্সারি সামলান।

আরও পড়ুন ; দিনের শুরুতেই বৃষ্টির স্বস্তির খবর, সেই সঙ্গে ঘূর্ণাবর্তের পূর্বাভাস

মহিলার অভিযোগ, চলতি বছরের ২২ জানুয়ারি কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার নির্দেশে তাঁর নার্সারির মালিকে তৃণমূলের স্থানীয় পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাঁকে মারধর ও গালিগালাজ করেন খোদ তৃণমূল কাউন্সিলর।

এই ঘটনার পর থেকে নার্সারি ছেড়ে উঠে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মহিলা।

সম্প্রতি তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগপত্র পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছেও। তৃণমূল কাউন্সিলরের পাল্টা দাবি, নার্সারির আড়ালে ঝুপরি তৈরি করা হচ্ছিল। 

৫৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহা বলেন, এটা ইরিগেশনের জমি। নার্সারি নিয়ে বক্তব্য নেই। তবে এখানে কোনও ঝুপড়ি করা যাবে না। সেটাতে বাধা দিয়েছি। ওরা ঝুপড়ি তৈরি করছিল। কোনও মারধর করা হয়নি। অভিযোগ যে কেউ করতেই পারেন।

ঘটনার তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget