এক্সপ্লোর

Independence Day 2022: প্রবেশে অনুমতি সাধারণ মানুষকে, রেডরোডে ফের মহাসমারোহে পালিত হতে চলেছে স্বাধীনতা দিবস

Kolkata News: নোভেল করোনাভাইরাসের জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতির জন্য গত দু’বছর দর্শকশূন্য ছিল রেড রোডের স্বাধীনতা দিবস উদ্‍যাপনের অনুষ্ঠান।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day 2022)। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি শহরে। কারণ দু’বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে ফের উদ্‍যাপিত হতে চলেছে স্বাধীনতা দিবস। সোমবার সকালে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হবে কুচকাওয়াজ। তার আগে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রেড রোডকে।

রেড রোডে স্বাধীনতা দিবস উদ্‌যাপনে ফিরছে জনসমাগম

এই মুহূর্তে রেড রোডে শেষ লগ্নের প্রস্তুতি তুঙ্গে। নোভেল করোনাভাইরাসের জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতির জন্য গত দু’বছর দর্শকশূন্য ছিল রেড রোডের স্বাধীনতা দিবস উদ্‍যাপনের অনুষ্ঠান। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বর্তমানে করোনার প্রকোপ কম থাকায়, রেড রোডের সরকারি অনুষ্ঠানে এ বছর আবার সাধারণ মানুষের প্রবেশের অনুমতি থাকছে।  

আরও পড়ুন: Mamata on Anubrata : "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ?" সুর চড়ালেন মমতা

স্বাধীনতা অর্জনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে উদ্‍যাপিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এই প্রেক্ষাপটে, দু’বছর পর রেড রোডের অনুষ্ঠানে সাধারণের প্রবেশে অনুমতি থাকায় ভাল ভিড় হবে ধরে নিয়ে, সেই মতোই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। 

পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। রেড রোডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কুচকাওয়াজের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২০০ পুলিশ কর্মী (Kolkata Police)। 

কড়া নিরাপত্তায় অনুষ্ঠানের আয়োজন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমনিতেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকে। যে কোনও ধরনের নাশকতার চেষ্টা বানচাল করতে তৎপর থাকে কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শপিং মল, মেট্রো স্টেশনে বাড়ানো হয়েছে নজরদারি।  রাস্তায় গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। 

অন্য দিকে, দিল্লিতেও চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। রেডারে মুড়ে ফেলা হয়েছে লালকেল্লাকে। পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র লালকেল্লা চত্বরেই ৪০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আশেপাশে আরও ১০০০ সিসিটিভি ক্যামেরায় চলবে নজরদারি। ড্রোন প্রবেশেরও অনুমতি নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget