এক্সপ্লোর

Kolkata Lean Building: একে অপরের দিকে ঝুঁকে দুটি বাড়ি, শহরে ফের হেলে পড়া বহুতলের হদিশ

কাঁকুড়গাছির মানিকতলা মেন রোড লাগোয়া এলাকায় একে অপরের দিকে হেলে পড়েছে দুটি বাড়ি। আতঙ্কে দুটি আবাসনের বাসিন্দারাই।

সৌমিত্র রায়, কলকাতা: বাঘাযতীন, ট্যাংরা, এন্টালি, মুকুন্দপুর, এক্সাইডের পর এবার কাঁকুড়গাছি। শহরে ফের হেলে পড়া বহুতলের হদিশ মিলল। এবার কাঁকুড়গাছির ৩০ নম্বর ওয়ার্ড। একটি বহুতলের উপর বিপদজ্জনক ভাবে ঝুঁকে রয়েছে আরও একটি বহুতল। ঘটনায় আতঙ্কিত আবাসিকরা। পুরসভার বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ তুলছেন তাঁরা।

ফের হেলে পড়া বহুতলের হদিশ: কাঁকুড়গাছির মানিকতলা মেন রোড লাগোয়া এলাকায় একে অপরের দিকে হেলে পড়েছে দুটি বাড়ি। আতঙ্কে দুটি আবাসনের বাসিন্দারাই। নীচের দিক থেকে ওপরের দিকে গেলে গ্যাপ কমেছে। একেবারে ওপরের দিকে আকাশ দেখা যাচ্ছে না। হেলে থাকা বাড়ির বাসিন্দা বলেন, "সাদা বাড়ি শুরুর সময় থেকেই হেলে ছিল। কলকাতা পুরসভাকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।'' স্থানীয় তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাসের দাবি, তিনি বিষয়টি কিছুই জানেন না। তিনি বলেন, "আপনার থেকেই বিষয়টা জানলাম। আমার গোচরে নেই। এলাকায় গিয়ে খোঁজ নেব।''                                 

এদিকে কলকাতা হাইকোর্টের কড়া অবস্থানের জেরে, শান্তিনগরে বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করল বিধাননগর পুরনিগম। বিধাননগর পুরসভার একাধিক আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে শুরু হল বেআইনি বাড়ি ভাঙার কাজ। পুরসভার তরফে কেটে দেওয়া হয়েছে, বহুতলের বিদ্যুৎ সংযোগ। বন্ধ করে দেওয়া হয়েছে জল পরিষেবা। এতে চূড়ান্ত সমস্য়ায় পড়েছেন সেই মানুষগুলো, যাঁরা এখানে থাকতেন।     

২০২৩ সালেই বিধাননগর পুরসভার অন্তর্গত শান্তিনগরের এই বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। এতদিনে তা কার্যকর না হওয়ায়, হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বেআইনি নির্মাণ নিয়ে বিচারপতি তাঁর কড়া অবস্থানের কথা জানিয়ে দেন। বিচারপতি অমৃতা সিন্হা বলেন, বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশ ব্যর্থ। আদালত জানে কী করে তার নির্দেশ কার্যকর করাতে হয়। প্রয়োজনে আধাসেনা নামানো হবে। বিধাননগরে বেআইনি বহুতল ভাঙা নিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের কড়া অবস্থান জানার এক ঘণ্টার মধ্যেই পুলিশকে সঙ্গে নিয়ে ৩৬ নম্বর ওয়ার্ডে, শান্তিনগরের নবপল্লিতে বেআইনি বহুতলে পৌঁছে যান পুর আধিকারিকরা। শুরু হয় ভাঙাভাঙির কাজ।

আরও পড়ুন: RG Kar News: আর জি করকাণ্ডে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মৃতার পরিবারের

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget