এক্সপ্লোর

Kolkata News: কলকাতায় ফের এক বৃদ্ধার রহস্যমৃত্যু, গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার

Kolkata Death Mystery: সার্ভে পার্কে বাড়ি থেকেই এক বৃদ্ধার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতায় ফের এক বৃদ্ধার রহস্যমৃত্যু (Mysterious Death) গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার। সার্ভে পার্কে বাড়ি থেকেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার।গলায় ফাঁস দিয়ে দোতলার সিঁড়িতে বসা অবস্থায় ছিল দেহ, দাবি পরিবারের। মৃতার নাম আরতি বৈদ্য, বয়স ৬৫। শারীরিক অসুস্থতার কারণে ডিপ্রেসনে আত্মহত্যা, অনুমান পুলিশের (Police)।

প্রসঙ্গত, গতবছরের শেষে দুটি ভয়াবহ রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। একটি উত্তর ২৪ পরগনায়। এবং অপরটি হুগলিতে।  দমদমের নাগেরবাজারে ভরদুপুরে হয়েছিল এক বৃদ্ধার রহস্যমৃত্যু। ছাতাকল এলাকায় বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বৃদ্ধাকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। ওই বৃদ্ধার 'মাথায় আঘাতের চিহ্ন' ছিল। সেখান থেকেই উঠেছিল প্রশ্ন।

লুঠের উদ্দেশ্যে খুন বলে অভিযোগ ছিল বৃদ্ধার পরিবারের। 'দুপুরে বাগান পরিষ্কার করতে বাড়িতে আসে এক ব্যক্তি। বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা আসেন। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।'  পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে বৃদ্ধাকে। কারণ খোয়া গিয়েছিল সোনার গয়না, দাবি পরিবারের। মুনমুন পাল নামে বছর বাষট্টির ওই মহিলার স্বামী শুল্ক দফতরের প্রাক্তন আধিকারিক। দমদমের এই ৩ তলা বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয়েছিল গৃহকর্ত্রীর রক্তাক্ত দেহ।

অপর ঘটনাটি হুগলিতে ঘটেছিল। সেটি ছিল আরও ভয়াবহ। তিনদিন ধরে নিখোঁজ (missing) ছিলেন বৃদ্ধা (elderly woman)। রহস্যজনকভাবে  ঘরের (room) ভিতরের আলমারি থেকেই উদ্ধার করা হয়েছিল তাঁর দেহ (body)। চুঁচূড়ার (chinsurah) ঘটনায় তুমুল কৌতূহল ছড়িয়ে পড়েছিল এলাকাবাসীর মধ্যে। খবর গিয়েছিল পুলিশে।  

আর সাম্প্রতিককালে নৃশংস ঘটনাগুলির মধ্য়ে অন্যতম অবশ্যই বাগুইআটির ঘটনাটি।বাগুইআটির এক অভিজাত আবাসনে ৭০ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আয়ার ওপর বৃদ্ধার দেখাশোনার ভরসা করলেও পরিবারের লোকজন ঘরে লাগিয়ে রেখেছিলেন সিসিটিভি ক্যামেরা। আর সেই সিসি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দিল অভিযুক্ত মহিলাকে। ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় কলা মিশ্র নামে ওই বৃদ্ধার। 

আরও পড়ুন, তাঁর বুদ্ধিতেই রক্ষা পেয়েছে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস, ‘মুরসালিম’-র বাড়িতে রাজ্যের মন্ত্রী

পরিবার সূত্রে খবর, গত ৭ বছর ধরে বিছানা থেকে উঠতে পারতেন না বৃদ্ধা। দেখভালের জন্য ২ জন আয়াকে রাখা হয়। পুলিশ সূত্রে খবর, ১৯ সেপ্টেম্বর তারিখের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাতের আয়া সোফিয়া খাতুন ওই বৃদ্ধাকে মারধর করেন। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়।  CCTV ফুটেজে ধরা পড়ে আয়ার কীর্তি। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃত মহিলা কবুল করেছেন রাতের ঘুমে ব্যাঘাত ঘটানোয় তিনি বৃদ্ধাকে মারধর করেছিলেন। আর তাতেই প্রাণ যায় তাঁর।   

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget