এক্সপ্লোর

Kolkata News: শহরে চিকিৎসকের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Kolkata Death Mystery: শহরে চিকিৎসকের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার, ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ..

জয়ন্ত পাল, কলকাতা: ফের ভরা উৎসবের মাঝে রহস্য মৃত্যু শহরে। জগতপুর বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ (Dead Body) উদ্ধার হয়েছে। খবর পৌঁছতেই ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ (Police)। 

জগতপুর বাজারের ভেতর ডাক্তার গোপাল মুখোপাধ্যায়ের বাড়ির একটি ঘরের থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয় মঙ্গলবার দুপুরবেলায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডাক্তার মুখোপাধ্যায় তার বাড়ির  একাধিক ঘর ভাড়াতে দিয়েছেন। স্থানীয় মানুষরা জানান, মঙ্গলবার দুপুরবেলায় গোপাল ডাক্তার এসে নিজের এই ভাড়া দেওয়া ঘরটিতে যান। তারপর তিনি থানায় যান । এরপরই জানা যায় ঘরে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। তবে দেহটি এখনো সনাক্ত হয়নি। দেহ ঘিরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

প্রসঙ্গত, গতবছরের শেষে দুটি ভয়াবহ রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। একটি উত্তর ২৪ পরগনায়। এবং অপরটি হুগলিতে।  দমদমের নাগেরবাজারে ভরদুপুরে হয়েছিল এক বৃদ্ধার রহস্যমৃত্যু। ছাতাকল এলাকায় বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বৃদ্ধাকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। ওই বৃদ্ধার 'মাথায় আঘাতের চিহ্ন' ছিল। সেখান থেকেই উঠেছিল প্রশ্ন।

লুঠের উদ্দেশ্যে খুন বলে অভিযোগ ছিল বৃদ্ধার পরিবারের। 'দুপুরে বাগান পরিষ্কার করতে বাড়িতে আসে এক ব্যক্তি। বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা আসেন। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।'  পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে বৃদ্ধাকে। কারণ খোয়া গিয়েছিল সোনার গয়না, দাবি পরিবারের। মুনমুন পাল নামে বছর বাষট্টির ওই মহিলার স্বামী শুল্ক দফতরের প্রাক্তন আধিকারিক। দমদমের এই ৩ তলা বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয়েছিল গৃহকর্ত্রীর রক্তাক্ত দেহ।

অপর ঘটনাটি হুগলিতে ঘটেছিল। সেটি ছিল আরও ভয়াবহ। তিনদিন ধরে নিখোঁজ (missing) ছিলেন বৃদ্ধা (elderly woman)। রহস্যজনকভাবে  ঘরের (room) ভিতরের আলমারি থেকেই উদ্ধার করা হয়েছিল তাঁর দেহ (body)। চুঁচূড়ার (chinsurah) ঘটনায় তুমুল কৌতূহল ছড়িয়ে পড়েছিল এলাকাবাসীর মধ্যে। খবর গিয়েছিল পুলিশে।  

আর সাম্প্রতিককালে নৃশংস ঘটনাগুলির মধ্য়ে অন্যতম অবশ্যই বাগুইআটির ঘটনাটি।বাগুইআটির এক অভিজাত আবাসনে ৭০ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আয়ার ওপর বৃদ্ধার দেখাশোনার ভরসা করলেও পরিবারের লোকজন ঘরে লাগিয়ে রেখেছিলেন সিসিটিভি ক্যামেরা। আর সেই সিসি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দিল অভিযুক্ত মহিলাকে। ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় কলা মিশ্র নামে ওই বৃদ্ধার। 

আরও পড়ুন, ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, গ্রেফতার কাউন্সিলরের পুত্র-সহ ৯

পরিবার সূত্রে খবর, গত ৭ বছর ধরে বিছানা থেকে উঠতে পারতেন না বৃদ্ধা। দেখভালের জন্য ২ জন আয়াকে রাখা হয়। পুলিশ সূত্রে খবর, ১৯ সেপ্টেম্বর তারিখের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাতের আয়া সোফিয়া খাতুন ওই বৃদ্ধাকে মারধর করেন। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়।  CCTV ফুটেজে ধরা পড়ে আয়ার কীর্তি। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃত মহিলা কবুল করেছেন রাতের ঘুমে ব্যাঘাত ঘটানোয় তিনি বৃদ্ধাকে মারধর করেছিলেন। আর তাতেই প্রাণ যায় তাঁর।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget