এক্সপ্লোর

Kolkata Metro: শোভাবাজারের কাছে লাইনে অস্বাভাবিক শব্দ, বন্ধ হল মেট্রো

শোভাবাজারের কাছে লাইনে অস্বাভাবিক শব্দ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ছুটির দিনে ব্যাহত মেট্রো চলাচল। শোভাবাজারের কাছে লাইনে অস্বাভাবিক শব্দ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। আপাতত দমদম থেকে দক্ষিণেশ্বর ও সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছে মেট্রো। 

এদিকে, দ্রুত চালু হতে চলেছে কবি সুভাষ মেট্রো থেকে রুবি পর্যন্ত পরিষেবা। মেট্রো রেলের তরফে প্রকাশিত হল ভাড়ার তালিকা। নূন্যতম ভাড়া ৫ টাকা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে লাগবে ২০ টাকা। দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া ৪৫ টাকা। শেষ হয়ে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রের মেয়াদ। তাই দ্রুত অরেঞ্জ লাইনে পরিষেবা শুরু করার কথা ভাবছে কলকাতা মেট্রো রেল।  সেই মতোই ঘোষণা করা হল নিউ গড়িয়া থেকে রুবি রুটের ভাড়ার তালিকা। 

শনিবার প্রকাশ করা হল নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ভাড়ার তালিকা। মেট্রো রেল সূত্রে খবর, এই রুটে ন্যূনতম ভাড়া ৫টা।  কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে কবি সুকান্ত বা কালিকাপুর পর্যন্ত ভাড়া ১০ টাকা। নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ২০ টাকা। অরেঞ্জ লাইন চালু হলে কবি সুভাষ বা নিউ গড়িয়া হবে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। দক্ষিণেশ্বর থেকে এক টোকেনে আসা যাবে রুবি মোড় পর্যন্ত। সেই ক্ষেত্রে দমদম বা দক্ষিণেশ্বের থেকে রুবি পর্যন্ত ভাড়া হবে ৪৫ টাকা। এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট বা কালীঘাট থেকে রুবি ৪০ টাকা। টালিগঞ্জ থেকে রুবি যেতে চাইলে দিতে হবে ৩৫ টাকা। কলকাতা মেট্রো সূত্রে খবর, চলতি অর্থবর্ষের মধ্যে সম্প্রসারণ হবে মেট্রোর ২২.৯ কিমি পথ। 

আরও পড়ুন, 'আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন ছিল না, সচেতন না হলে কঠোর পদক্ষেপ', মমতাকে অনুরাগের হুঁশিয়ারি

অন্যদিকে,  আরও আধুনিক হচ্ছে কলকাতা মেট্রো। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হল কিউ আর কোড পরিষেবা। এবার থেকে বাড়িতে বসেই কাটা যাবে টিকিট। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইনেও কিউ আর কোড পরিষেবা দ্রুত চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর টিকিট তবে তার আগে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করতে হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget