এক্সপ্লোর

Shibpur: 'আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন ছিল না, সচেতন না হলে কঠোর পদক্ষেপ', মমতাকে অনুরাগের হুঁশিয়ারি

Shibpur Ramnavami Violence: 'রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে', হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

কলকাতা: হাওড়ার (Howrah) ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) সরাসরি হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur)। 'মুখ্যমন্ত্রীর কাছে আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন ছিল না, এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে', হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। 

প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। ভাঙচুর। ইটবৃষ্টি। গাড়িতে আগুন! বাদ যায়নি কিছুই। হাওড়া সিটি পুলিশের পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে কলকাতা এবং ব্যারাকপুর কমিশনারেট থেকে নিয়ে আসা হয়েছিল পুলিশ। ইটবৃষ্টির পাশাপাশি বোতলও ছোড়া হয়।এরপর শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, অনুরাগ ঠাকুরের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু রাজ্য-রাজনীতিতে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'অনুরাগের দলের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি নরেন্দ্র মোদিকে গুজরাত প্রসঙ্গে বলেছিলেন রাজধর্ম পালন করতে। উনি এখন সে কথা ভুলে গিয়েছেন। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, ওঁকে দিল্লিতে বসে দাদাগিরি কে করতে বলেছেন? এসব হুমকির কথা। নির্বাচিত সরকারের মহিলা মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছেন। বিজেপির কী অবস্থা। লজ্জা লাগছে। বিজেপি মিছিল করলেই এই সমস্যা হচ্ছিল, সেটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন। পুলিশ যথেষ্টই ছিল। কিন্তু অস্ত্র তার চেয়ে বেশি ছিল।'   

বিভাজনের রাজনীতি তৃণমূল-বিজেপির। দুই দলকেই একযোগে নিশানা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। 

আরও পড়ুন, বিধায়ক-ভাতা, স্কুল শিক্ষকের বেতন একসঙ্গে তোলার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

অন্যদিকে, শিবপুরে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতিকে পুলিশের বিরুদ্ধে আটাকানোর চেষ্টা অভিযোগ। পুলিশের নিষেধ উপেক্ষা করেই হাওড়ায় গেলেন সুকান্ত মজুমদার। রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে ১৪৪ ধারা জারি হওয়া জায়গায় যেতে দেওয়া হলে তাঁকে কেন বাধা, প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি। আজও শিবপুরের বেশ কিছু জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা।সুকান্ত যাওয়ার পথে কাজিপাড়া মোড়ে ইতিমধ্যেই ব্যারিকেড করেছে পুলিশ । 

রামনবমীর মিছিলে বেতাইতলায় দুই আক্রান্তের বাড়িতে দেখা করতে যাওয়ার কথা তাঁর। যেখানে অশান্তি হয়েছিল, সেই জায়গায় পরিদর্শনে যাবেন তিনি। যে ৪টি বহুতলে ইটবৃষ্টি হয়েছিল সেখানে যাওয়ার কথা সুকান্তর। হাওড়া হাসপাতালেও আক্রান্তদের দেখতে যেতে পারেন তিনি।এরপর হাওড়া সিটি পুলিশের কমিশনারের অফিসও যাবেন বিজেপির রাজ্য সভাপতি। জেলা পার্টি অফিসেও যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget