এক্সপ্লোর

Kolkata Metro: বড়সড় দুর্ঘটনার আশঙ্কা, নিউ গড়িয়া মেট্রো স্টেশনের গোটাটাই সংস্কারের সিদ্ধান্ত

Kolkata News: মাত্র ১৫ বছরে কী করে এমন হাল হল স্টেশনের? প্রশ্ন যাত্রীদের। ব্লু লাইনে মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে ব্রিজি পর্যন্ত।

হিন্দোল দে, কলকাতা: একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ নিউ গড়িয়া মেট্রো স্টেশন। শুধু থামে ফাটল নয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরও উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসেছে। বসে যাচ্ছে মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা এবার নিউ গড়িয়া মেট্রো স্টেশনের গোটাটাই সংস্কারের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। 

২৮ জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো। প্ল্যাটফর্মের একের পর এক পিলারে ফাটল দেখা গিয়েছে। শুধু ফাটল নয়, হেলেও গিয়েছে কয়েকটি পিলার। মাত্র ১৫ বছরেই বেহাল নিউ গড়িয়া মেট্রো স্টেশন। শুধু পিলার নয়, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ, খবর সূত্রের। বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায়, গোটা মেট্রো স্টেশনই সংস্কারের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। সূত্রের খবর, সংস্কারের জেরে অন্তত বছরখানেক ধরে বন্ধ থাকতে পারে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। আগের স্টেশন ব্রিজি স্টেশন পর্যন্ত চলছে আপ ও ডাউন মেট্রো।

বিপত্তি শুরু হয় সোমবার দুপুরে। বেলা ১২.৪৫ থেকে বন্ধ করে দেওয়া হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পরিষেবা। যার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী। মোট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, অতিরিক্ত বৃষ্টির জেরে ফাটল ধরেছে দক্ষিণেশ্বরমুখী আপ প্ল্যাটফর্মের ৪টি পিলারে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। এরপরই বন্ধ করে দেওয়া হয় গোটা স্টেশনটাও। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণেশ্বর থেকে ব্রিজি স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। শিয়ালদা দক্ষিণ শাখার অনেক ট্রেনযাত্রীই নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রোয় যাতায়াত করেন। সমস্যায় পড়েছেন তাঁরা।

২০১০-এর অক্টোবরে মহালয়ার দিন চালু হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। এর মধ্যেই প্ল্যাটফর্মের ৪টি পিলারে ফাটল ধরেছে। প্রশ্ন উঠছে, যেখানে অন্যান্য অনেক মেট্রো স্টেশন ৪০ বছরের পুরনো, সেখানে ১৫ বছরের মধ্য়েই কেন সমস্যা দেখা দিল এখানে? প্রতিদিন যে স্টেশনে এত মানুষের যাতায়াত, সেখানে পরিকাঠামোয় কীভাবে এমন ত্রুটি? তাহলে কি নির্মাণেই গলদ ছিল? প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ। সূত্রের খবর, ইতিমধ্যেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের অস্থায়ী বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পিলারের ফাটল সারাতে এবং স্টেশনের বিভিন্ন অংশ সংস্কার করতে বছরখানের সময় লাগবে বলে মেট্রো রেল সূত্রে খবর। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী
Debraj Chakraborty: পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী
পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী
News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র
শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget