এক্সপ্লোর

Kolkata Mereo: নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির, ময়দান-টালিগঞ্জ বন্ধ মেট্রো পরিষেবা

Kolkata Metro Update: ময়দান-টালিগঞ্জ বন্ধ মেট্রো পরিষেবা ছিল। টালিগঞ্জ থেকে ব্রিজি ও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। মেট্রো পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী সন্ধে ৬.৩২ এ ঘটনাটি ঘটে। 

কলকাতা: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। যার জেরে দীর্ঘ সময় ব্যাহত থাকল মেট্রো পরিষেবা। রবিবার ছুটির সন্ধ্যায় একবার মেট্রোযাত্রীদের ভোগান্তি। নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন একজন। ময়দান-টালিগঞ্জ বন্ধ মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে ব্রিজি ও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। মেট্রো পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী সন্ধে ৬.৩২ এ ঘটনাটি ঘটে। 

কলকাতা মেট্রোয় বিভ্রাট এখন রোজকার খবর হয়ে গিয়েছে। গত সপ্তাহের শুরুতেই এমনটা হয়েচিল। যান্ত্রিক ত্রুটিতে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তার কিছুদিন আগে টালিগঞ্জ স্টেশনে ঢোকার একটু আগেই থমকে গিয়েছিল দক্ষিণেশ্বরগামী পাতাল রেলের চাকা। ৪০মিনিটের ওপর কামরায় বন্ধ থাকার পর, চালকের দরজা দিয়ে বের করা হয় আটকে পরা যাত্রীদের। থার্ড রেলের ঝুঁকি পেরিয়েই আসতে হয় টালিগঞ্জ স্টেশনে। ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন ভুক্তভোগীরা। মেট্রোরেল সূত্রে খবর, রেকে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা থমকে যায় চাকা। প্রায় পৌনে দু'ঘণ্টা পর পরিস্থিতি আয়ত্তে আসে। ছড়ানো হাইভোল্টেজ বিদ্যুতের তার! মেট্রোর সেই থার্ড রেল বাঁচিয়ে কার্যত হাতের মুঠোয় প্রাণ নিয়ে পৌঁছতে হয়েছিল টালিগঞ্জ স্টেশনে! গত বছর শেষের শেষ রবিবার কলকাতা মেট্রোয় সওয়ার হয়ে এভাবেই বেনজির ভোগান্তি পোহাতে হয়েছিল যাত্রীদের। ভুক্তভোগীদের অভিযোগ ছিল, সকাল ১১টা ১৫ নাগাদ, টালিগ়ঞ্জ স্টেশনে ঢোকার মুখে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। অভিযোগ, বন্ধ হয়ে যায় আলো, AC-সহ রেকের সমস্ত পরিষেবা। হাঁসফাঁস ভিড়ে প্রায় দমবন্ধ অবস্থায় অন্তত ৪০ মিনিট কাটাতে হয় বলে অভিযোগ করেছেন মেট্রো যাত্রীদের একাংশ।

ভুক্তভোগী মেট্রো যাত্রীর কথায়, টালিগঞ্জে ঢোকার সময় মেট্রোর সমস্যা হল। ৪০ মিনিট কোনও সার্ভিস আমরা পাইনি।পুরো বসেছিলাম, সাফোকেশন (দমবন্ধ পরিস্থিতি) তৈরি হচ্ছিল।ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল। AC বন্ধ! লাইট বন্ধ হয়ে গেল!প্রায় ৪৫ মিনিট ধরে বসে রয়েছি। স্টাফ বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ গেটটা ওপেন করছে না।'দুর্ভোগের এখানেই শেষ নয়।মেট্রোর ব্লু লাইনের যাত্রীদের অভিযোগ,দীর্ঘক্ষণ পর আটকে পড়া মেট্রোর যাত্রীদের চালকের কামরা দিয়ে বাইরে বের করে আনা হয়।থার্ড লাইন এড়িয়ে আসতে হয় টালিগঞ্জে। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন মেট্রো যাত্রীরা। এদিন ফের সন্ধেবেলা মেট্রো পরিষেবা ব্যাহত হল।

সেরা শিরোনাম

News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget