এক্সপ্লোর

North Bengal Election Results: ৫৪ আসনের মধ্য়ে ৪০টি-তেই গেরুয়া ঝড়, উত্তরবঙ্গে আরও শক্তিশালী হল বিজেপি

West Bengal Election Result: ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি ৩২টি আসন ও তৃণমূল ১৫টি আসনে জিতেছিল। বাম-কংগ্রেস জোট এগিয়ে ছিল ৭টি আসনে।

শিলিগুড়ি: গোটা রাজ্যে এল রাজনৈতিক পরিবর্তন। আর উত্তরবঙ্গে কার্যত 'প্রত্যাবর্তন'। সেখানে শক্ত ঘাঁটি আরও মজবুত হল বিজেপির। দার্জিলিং থেকে আলিপুরদুয়ার থেকে কোচবিহার, জলপাইগুড়ি থেকে কালিম্পং, কার্যত খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল। মালদা ও দুই দিনাজপুরেও ভাল ফল করল বিজেপি। সব মিলিয়ে, উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অধিকাংশই নিজেদের দখলে রাখল বিজেপি। যেখানে ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি কেন্দ্রের মধ্যে বিজেপি ৩০টি আসনে জিতেছিল ও তৃণমূল কংগ্রেস ২৩টি আসনে জিতেছিল ও নির্দল একটি আসনে জিতেছিল। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি ৩২টি আসন ও তৃণমূল ১৫টি আসনে জিতেছিল। বাম-কংগ্রেস জোট এগিয়ে ছিল ৭টি আসনে।

ইস্তেহার থেকে প্রধানমন্ত্রীর আশ্বাস। উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ক ধরে রাখতে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তাদের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল, উত্তরবঙ্গে নতুন 'এইমস', নতুন IIT, নতুন IIM-এর ক্যাম্পাস। সে সঙ্গে পুরনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিংয়ের চা-এর বিশ্বজনীন ব্র্যান্ডিং।সংবিধানের অষ্টম তফসিলে রাজবংশী ভাষার অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারে এসে উত্তরবঙ্গে বলেছিলেন, 'শিলিগুড়ি উত্তরবঙ্গের গেটওয়ে। কিন্তু তৃণমূল উত্তরবঙ্গের পরিকাঠামোর ইচ্ছা করে পিছিয়ে রেখেছে। যোগাযোগ ব্যবস্থা, শিল্প, ট্য়ুরিজম, সব সেক্টরে উপেক্ষাই পেয়েছেন আপনারা। কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে, সেটাও সিন্ডিকেট লুঠ করেছে। সবাই বলছে, এবার বদল হবে। এবার বদল হবে, এবার বদল হবে।'

এই আশ্বাসেই কি আরও একবার ভরসা রাখল উত্তরবঙ্গের মানুষ? আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানিয়েছেন, 'বিগত ৩৪ বছরে সাধারণ মানুষকে বামপন্থীরা ভোট দিতে দেয়নি। এবং ১৫ বছরে এই তৃণমূলও কিন্তু সাধারণ মানুষের যে ভোটাধিকার আছে, সেখান থেকে তাঁদেরকে বঞ্চিত রেখেছিলেন। আমরা বুঝে গিয়েছিলাম, যে সরকার আছে তার বিরুদ্ধে ভোটটা হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি জিতলে ল্যান্ডস্লাইড হবে, এককভাবে জিতবে, সেটা আজ ফলের মাধ্যমে প্রমাণ হয়েছে।'

গেরুয়া ঝড়ে পরাজিত হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীও। তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে মানুষের মন বুঝতে পারেননি। দিনহাটার তৃণমূল প্রার্থী বলছেন, 'আমরা মানুষের মন বুঝতে পারিনি। হয়তো আমাদের ব্যর্থতা। কেন আমাদের বিরুদ্ধে ভোট হল, কোথায় আমাদের অপরাধ, সেটাও বুঝতে পারিনি। যাইহোক মানুষ যে রায় দিচ্ছেন, সেই রায়কে মেনে নিতে হবে। সেই রায়কে মেনে নিয়েই যারা জয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই।'

উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে, সাতটিতেই জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূলকে খালি হাতে ফিরতে হয়েছিল। কংগ্রেস পেয়েছিল একটি। আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৬টিতে জয়ী হয় বিজেপি। একটি কংগ্রেস ও আরেকটিতে জেতে তৃণমূল। তবে সব কিছুকেই ছাপিয়ে গেল ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ফল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget