এক্সপ্লোর

East-West Metro : ফের বিশ বাঁও জলে ইস্ট-ওয়েস্ট মেট্রো ! পরিকাঠামোর কাজে ঘাটতি, পরদর্শনে এসে ক্ষুব্ধ আধিকারিকরা

Kolkata Metro : সামনের বছরের শুরুতেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশের পরিষেবা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আপাতত সেই পরিকল্পনা বিশ বাঁও জলে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পরিকাঠামো তৈরির কাজই শেষ হয়নি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশ পরিদর্শন শেষ না করেই ফিরে গেলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির (Commissionor of Metro Railways Safety) আধিকারিকরা। পরিদর্শনে এলেন না চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিও। ফলে আপাতত বিশ বাঁও জলে গঙ্গার নিচে মেট্রোর পরিষেবা শুরুর সম্ভাবনা। 

মেট্রোর কাজের (Metro Work) অগ্রগতিতে অখুশি খোদ কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরাই। হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটে (Howrah Maidan to Esplanade) গঙ্গার নিচে একাংশে পরিকাঠামো তৈরির কাজই সম্পন্ন হয়নি। পরিদর্শন শেষ না করেই ফিরে গেলেন ক্ষুব্ধ কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা। পরিদর্শনে এলেন না চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিও।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশের কাজ চলছে। গত শুক্রবার এই অংশের কাজের অগ্রগতি ও যাত্রী নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে আসেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা। সূত্রের দাবি, কাজের অগ্রগতি দেখে কার্যত বিরক্ত আধিকারিকরা এখন তাঁদের পরিদর্শনে ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সঙ্গে পরিদর্শনে নেমেই ১৯টি প্রশ্ন তোলেন তাঁরা।

হাওড়া ময়দান থেকে সল্টলেক অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রোর একমাত্র ডিপো তৈরি হয়েছে করুণাময়ীতে। জমি না মেলায় হাওড়া ময়দান বা সংলগ্ন এলাকায় কোনও ডিপো তৈরি করা যায়নি। রক্ষণাবেক্ষণ বা আপৎকালীন পরিস্থিতিতে বউবাজারের উপর দিয়ে নিয়ে যেতে হবে মেট্রোর রেক। কিন্তু বউবাজার দিয়ে রেক নিয়ে যাওয়ার কোনও পরিকাঠামোই নেই।

সূত্রের খবর, পরিদর্শনের সময় এনিয়ে প্রশ্ন তোলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা। পাশাপাশি, আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন্য় ধর্মতলা স্টেশনে কোনও এভাকুয়েশন শ্য়াফ্ট নেই। সূত্রের খবর, যা নিয়ে যাত্রী নিরাপত্তার প্রশ্ন তোলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা।পরিকাঠামোর অসমপূর্ণতার জেরে বুধবার ও বৃহস্পতিবার আসার কথা থাকলেও এলেন না চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। পরিকাঠামোর কাজ সম্পন্ন করে ফের তাঁদের পরিদর্শনের জন্য় ডাকতে নির্দেশ দিয়েছেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা।

সামনের বছরের শুরুতেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশের পরিষেবা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আপাতত সেই পরিকল্পনা বিশ বাঁও জলে।

এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর পরিষেবার উদ্বোধন আগামী ২৪ ডিসেম্বর করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওইদিন ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিতে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়েই মেট্রোর উদ্বোধন করানোর ভাবনা ছিল বলে সূত্রের খবর। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু, প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর কলকাতায় না আসায় নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা উদ্বোধনের দিনও পিছিয়ে গেল।

আরও পড়ুন- বড়দিনের আগেই গায়েব হবে শীত? মেঘে ঢাকতে পারে আকাশ, আর কী জানাল আবহাওয়া অফিস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget