এক্সপ্লোর

Kolkata Metro: '..আসল কাজ মমতাদির করা', মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধনের দিনেই প্রধানমন্ত্রীকে নিশানা কুণালের, ছবি পোস্ট করে কী লিখলেন ?

Kunal Attacks Modi On Mamata On Kolkata Metro Rail: বঙ্গসফরের আগেই, এক্স হ্যান্ডেলে ফের প্রধানমন্ত্রীকে নিশানা কুণালের, কী বললেন তিনি ?

কলকাতা : মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করতে আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, বঙ্গসফরের আগেই, এক্স হ্যান্ডেলে ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডেলে, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ জানেন, আসল কাজ মমতাদির করা।'

আরও পড়ুন, নিউ গড়িয়ায় অভিজাত আবাসনে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ উদ্ধার ! থানা থেকে ৫০০ মিটার দূরেই 'খুন' ?

মেট্রোর তিন সম্প্রসারিত লাইনের উদ্বোধন, সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি, দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন নরেন্দ্র মোদি।শুক্রবার বিকেল ৪টেয় কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান।সেখান থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে তিন সম্প্রসারিত লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী।এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে। প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ।

সড়কপথে বিকেল পৌনে ৫টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এরপর মাঠের আরেক অংশে, বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি।যশোর রোড স্টেশন থেকে দমদম সেন্ট্রাল জেলের মাঠ পর্যন্ত নরেন্দ্র মোদির যাত্রাপথকে রোড শোয়ের চেহারা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির।

নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। এর ফলে, দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো পথে যুক্ত হবে কলকাতার বিমানবন্দরও!এখন যেহেতু একাধিকরুটে মেট্রো চলে, তাই নোয়াপাড়া-দমদম বিমানবন্দর মেট্রো পথে যুক্ত হলে সুবিধা হবে যাত্রীদের।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget