এক্সপ্লোর

Kolkata Metro: দমদমে সিগন্যালিংয়ে বিভ্রাট! মেরামতি হয়নি, এখনও ব্যাহত মেট্রো পরিষেবা

Metro Railway Service: শনিবার বেলার দিকে সমস্যা দেখা দেয় দমদমের সিগন্যাল ব্যবস্থায় । দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো টলাচল সাময়িকভাবে পরিষেবা বন্ধ ছিল ।

কলকাতা: সপ্তাহের শেষ দিন দুর্ভোগ নিত্যযাত্রীদের । শনিবার বেলা থেকে মেট্রো পরিষেবা (Kolkata Metro Railway) ব্যাহত ব্লু লাইনে । রাত আটটা পর্যন্ত যে সমস্যা মেটানো সম্ভব হয়নি । মেট্রো রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মেরামতি সম্ভব হয়নি । যে কারণে পরিষেবা স্বাভাবিক হয়নি । 

দমদম মেট্রো স্টেশনে সিগন্যাল নিয়ে বিভ্রাট । দীর্ঘক্ষণ সিগন্যালে সমস্যা চলছে । সেই কারণেই ব্যাহত হয়েছে মেট্রো চলাচল । দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ব্যাহত মেট্রো চলাচল । আপ ও ডাউন ২ লাইনেই মেট্রো চলাচল ব্যাহত । দুপুরে সমস্যা দেখা দিলেও এখনও পর্যন্ত মেরামতি সম্ভব হয়নি । সিগন্যালিং সমস্যায় এখনও সব ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে না ।

মেট্রো রেল সূত্রে খবর, শনিবার বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ দমদম স্টেশনে মেট্রোর সিগন্যালে সমস্যার কথা জানা যায় । যে কারণে সাময়িক ভাবে মেট্রো চলাচল ব্যাহত হয় । মেরামতির জন্য ঘটনাস্থলে পৌঁছন মেট্রোর ইঞ্জিনিয়ারেরা । কিন্তু রাত আটটা পর্যন্ত খবর যে, মেরামতি এখনও সম্ভব হয়নি ।

শনিবার বেলার দিকে সমস্যা দেখা দেয় দমদমের সিগন্যাল ব্যবস্থায় । দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো টলাচল সাময়িকভাবে পরিষেবা বন্ধ ছিল । যদিও সেই সময় থেকেই নিত্যযাত্রীদের অনেকে অভিযোগ করেন যে, ব্লু লাইনের বাকি অংশেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক নয় । নির্ধারিত সময়ে মেট্রো চলাচল করছে না বলেও দাবি করা হয় । বলা হয়, কোনও কোনও স্টেশনে ১০ থেকে ১৫ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকছে ।

সমস্যাটা কোথায়? মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নন জানিয়েছেন, দমদমের সিগন্যাল ব্যবস্থা স্বয়ংক্রিয় । সেখানকার একটি পয়েন্ট খারাপ হয়ে যাওয়ায় সাময়িক ভাবে পরিষেবা বিঘ্নিত হয় । কিছুক্ষণ মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখতে হয় । পরে সিগন্যালিং ব্যবস্থা 'ম্যানুয়ালি' করে পরিষেবা চালু করা হয় । তবে সময়মতো যে মেট্রো চলছে না, তা মেনে নিয়েছে কর্তৃপক্ষ । কান্নন জানিয়েছেন, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে । মেট্রো কর্তৃপক্ষ পরে জানায় যে, বিকেল ৫টা ৪৫ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়েছে । যদিও রাতের দিকে জানা যায়, পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি ।

কয়েকদিন আগে দক্ষিণেশ্বর স্টেশনের একটি পয়েন্ট খারাপ হয়ে যাওয়ায় দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে ব্যাহত হয়েছিল পরিষেবা । ফের বিভ্রাট মেট্রো পরিষেবায় ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget