এক্সপ্লোর

Metro Problem Kolkata: রবিবার সকালে হঠাৎ সাময়িক বন্ধ মেট্রো! ১ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় সাধারণ যাত্রীরা!

Kolkata Metro Service: জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই মেট্রোর লাইনে কিছু কাজ চলছিল। সেই কারণে টলিগঞ্জ থেকে ব্রীজি পর্যন্ত মেট্রোর গতি ভীষণ ধীর ছিল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সকাল ৯টায় মেট্রো চালু হওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
  • ময়দান থেকে ব্রিজ পর্যন্ত মেট্রো পরিষেবা এক ঘণ্টার জন্য বন্ধ ছিল।
  • মেট্রো কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধান করে পরিষেবা স্বাভাবিক করে।
  • কাজ শেষ করতে দেরি হওয়ায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়।

কলকাতা: ছুটির দিনে ফের কলকাতায় মেট্রো বিভ্রাট! সকাল ৯টায় মেট্রো চালু হতেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ময়দান থেকে ব্রিজি স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয় প্রাথমিকভাবে। সেই সময়ে, মেট্রো চলছিল ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত। তবে ১ ঘণ্টার মধ্যেই সমস্যা মিটিয়ে ফের চালু হয়ে যায় মেট্রো পরিষেবা। প্রসঙ্গত শহরে ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলছে। ছুটির সকালে সেই কারণে অনেক মানুষই ইডেনমুখী। ফলে শহরে আজ কিছুটা ব্যস্ততা রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করেন মেট্রো কর্তৃপক্ষ। ১ ঘণ্টা পরে, ফের স্বাভাবিক হয়ে যায় মেট্রো পরিষেবা। 

ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই মেট্রোর লাইনে কিছু কাজ চলছিল। সেই কারণে টলিগঞ্জ থেকে ব্রীজি পর্যন্ত মেট্রোর গতি ভীষণ ধীর ছিল। শনিবার রাতে, মেট্রো চলাচল বন্ধ হওয়ার পরে, মেট্রোর লাইনে মেনটেনেন্সের কাজ শুরু হয়। রবিবার ছুটির দিন। এদিন মেট্রো চালু হয় সকাল ৯টা থেকে। সেই কারণে মনে করা হয়েছিল, বেশ কিছুটা বাড়তি সময় পাওয়া যাবে। তার মধ্যেই মিটিয়ে নেওয়া যাবে কাজ। তবে তা হয়নি। মেট্রোর কাজ শেষ করতে ১ ঘণ্টা বেশি সময় লাগে। আর সেই সময়েই ব্যহত হয় মেট্রো চলাচল। মেট্রো সূত্রে জানানো হয়েছে, মূলত পাওয়ার ব্লকিং না তোলার ফলেই সমস্যার সূত্রপাত। 

১ ঘণ্টা মেট্রো চলাচল আংশিকভাবে বন্ধ থাকার কারণে ধরা পড়েছে যাত্রী দুর্ভোগের ছবি। অনেকেই বলছেন, রবিবার সকাল হলেও তাঁদের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল। বর্তমানে হাওড়া শিয়ালদা ও এসপ্ল্যানেড মেট্রো জুড়ে যাওয়ায়, শহরগামী মানুষের যাতায়াত অনেকাংশেই মেট্রো নির্ভর হয়ে পড়েছে। অনেকেই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য ভরসা করেন মেট্রোর ওপর। সেই কারণেই ১ ঘণ্টা মেট্রো বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অনেকেরই গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়েছে।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মেট্রোয় সমস্যা দেখা দিয়েছে। ব্যস্ত দিনেও একাধিকবার ব্যহত হয়েছে মেট্রো পরিষেবা, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা। নিয়মিত গন্তব্যে পৌঁছনোর জন্য শহর কলকাতার অনেক মানুষই মেট্রো নির্ভর। বর্তমানে শহরতলি থেকে শহরে আসার জন্য ও অনেকেই মেট্রোর ওপর নির্ভর করেন। ব্যস্ত দিন হোক বা ছুটির দিন.. মেট্রোয় সমস্যা হলে বিব্রত হন সাধারণ মানুষই।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget