এক্সপ্লোর

Kolkata Metro: সিগন্যালিং ব্যবস্থা বদলের জন্য এই রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ! জরুরি আপডেট রেলের

Kolkata Metro Service :বদলাতে হবে পুরো সিগন্যালিং ব্যবস্থা, তাই এই তারিখ থেকে এই তারিখ অবধি, কলকাতা মেট্রোর এই রুটে পরিষেবা বন্ধ থাকবে, দেখু একনজরে

কলকাতা: ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ, দুই রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, শিয়ালদা-সেক্টর ফাইভ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। বউবাজারের কাজ শেষের পর জুড়ছে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো। বদলাতে হবে পুরো সিগন্যালিং ব্যবস্থা। সিগন্যালিং ব্যবস্থা বদলের জন্য দুই রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

প্রসঙ্গত, ফাইনালের আগে সেমিফাইনাল টেস্টের মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর বহু আলোচিত বৌবাজার চত্বরের সুড়ঙ্গ। এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু হল জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভে। যাত্রীবোঝাই মেট্রোর রেক চললে এই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার কতটা বদল হচ্ছে তা মাপা হবে এই পরীক্ষার মাধ্যমে।

মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার বড়সড় বদল না হলে এই অংশে বাণিজ্যিক যাত্রা নিরাপদ বলেই মনে করবে KMRCL কর্তৃপক্ষ। সেমিফাইনালে পাস করলে নির্মাণ ছাড়া অন্য কাজ শেষ করা হবে। কাজ শেষের পরে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরীক্ষায় বসবে বৌবাজার চত্বরের সুড়ঙ্গ মধ্যে দিয়ে চলা মেট্রো। তাতে পাস করলেই মিলবে যাত্রী পরিবহণের সবুজ সংকেত।

আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই, ছুটবে মেট্রো। বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ। গত বছরের শেষে সরকারিভাবে এমনটাই ঘোষণা করেছিল, KMRCL.  ৩১ অগাস্ট, ২০১৯, বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। একের পর এক বাড়িতে ধরে ফাটল। ১১ মে, ২০২২, ৩ বছর পর একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। ৫ সেপ্টেম্বর, ২০২৪, দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়।

নির্মীয়মাণ টানেলের দেওয়াল ফেটে ঢুকতে শুরু করে জল। বার বার তিনবার....!! বউবাজারের দুর্গা পিতুরি লেনে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় ঘিরে বার বার ফিরে এসেছে আতঙ্ক। বার বার ঠাঁইনাড়া হয়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কের সেই দিনরাত্রি কাটিয়ে এবার আলো দেখার পালা।৫ বছর পর স্বস্তির নিশ্বাস ফেললেন বাসিন্দারা। নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সরকারিভাবে ঘোষণা করল, বউবাজারে মেট্রো প্রকল্পে সুড়ঙ্গের কাজ শেষ।আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই।

অপরদিকে, আগামীকাল থেকে অতিরিক্ত পরিষেবা কলকাতা মেট্রোর এই শাখায় ! ১৩ জানুয়ারি সোমবার নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে সকাল ( সকাল ৯ থেকে ১১ টা) ও সন্ধ্যার (বিকেল ৫ থেকে রাত ৮ টা) ভিড় সামাল দিতে অর্থাৎ পিক টাইমে, মোট ১৪ টি অতিরিক্ত পরিষেবা মিলবে। সোমবার থেকে শনিবারই এই অরিরিক্ত সুবিধা ভোগ করবে মেট্রোরেলের যাত্রীরা।

আরও পড়ুন, ব্যান করার পরও গঙ্গাসাগর মেলায় অভিযুক্ত সংস্থার 'বিষাক্ত' স্যালাইন !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget