এক্সপ্লোর

Kolkata Metro: রয়েছে একাধিক চমক, নতুন রূপে আত্মপ্রকাশের পথে সুপার জংশন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

Esplanade Metro: কলকাতায় এক টুকরো পিকাডেলি সার্কাস উঠে এলে মন্দ কী? ইস্ট-ওয়েস্ট প্রকল্পে বউবাজার-বিপত্তি না কাটলেও, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর পথ প্রস্তুত।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নতুন রূপে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সুপার জংশন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের (Esplanade Metro Station)। ইতিমধ্যেই লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজও শেষ হবে দ্রুত।

নতুন রূপে আত্মপ্রকাশ এসপ্ল্যানেড মেট্রোর: পিকাডেলি সার্কাস! সে তো লন্ডনে! কিন্তু, কলকাতায় এক টুকরো পিকাডেলি সার্কাস উঠে এলে মন্দ কী? ইস্ট-ওয়েস্ট প্রকল্পে বউবাজার-বিপত্তি না কাটলেও, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর পথ প্রস্তুত। সেই সংযোগস্থল - এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে দিয়েছে কলকাতার পিকাডেলি সার্কাসের পরিচিতি। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো পথে গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেড। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মেট্রো এসে জুড়ছে এখানে।জোকা - ধর্মতলা মেট্রো এসে যুক্ত হচ্ছে এসপ্ল্যানেড স্টেশনেই। এককথায় সুপার জংশন এসপ্ল্যানেড। সেই মেট্রো স্টেশনের কাজ আপাতত শেষের পথে।

মেট্রো সূত্রে যা জানা গেছে, মাটি থেকে ২৭ মিটার নিচে এই স্টেশনের অবস্থান। দু’দিকে থাকবে প্রবেশ ও প্রস্থান পথ। একটা কে সি দাসের দিকে। অন্যটা কার্জন পার্কের দিকে। টিকিট কাউন্টার হচ্ছে ১৬টি। এসক্যালেটার সংখ্যা ২০। এছাড়াও সিঁড়ি থাকছে ১২টি। ৮টি লিফট থাকছে এই মেট্রো স্টেশনে। মোট প্ল্যাটফর্ম সংখ্যা ৩। ১৬টি AFC গেট থাকবে এই স্টেশনে। থাকছে শৌচাগারের ব্যবস্থা। ইতিমধ্যেই লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজও শেষ হবে দ্রুত। কলকাতায় থেকেই যদি লন্ডনের পিকাডেলি সার্কাসের আস্বাদ উপভোগ করা যায়, তাতে আর মন্দ কী!

এদিকে, বউবাজারে মেট্রোর কাজের জন্য বিপর্যয়ের জেরে ঘরছাড়াদের রাতের ঘুম উড়েছে। কোথায় ফিরবেন, কবে ফিরবেন, এই নিয়ে দুশ্চিন্তা। KMRCL বাসস্থানের বিকল্প প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ ঘরছাড়া বাসিন্দারা। কী সেই প্রস্তাব?  KMRCL প্রস্তাব দিয়েছিল, ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে আলাদা বাড়ি করে দেওয়া যাবে না। বদলে কমপ্লেক্স করে দেওয়া হবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্যও আলাদা দোকানের বদলে গড়া হবে কমপ্লেক্স।সেই প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দিয়েছেন ঘরছাড়ারা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসনও। সপ্তাহখানেক আগে কলকাতা পুরভার বৈঠকেও বউবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পুরসভা সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি মাস দুয়েক আগে যে অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছিল, তাতে ৭০টি বাড়ি ভাঙার কথা বলা হয়েছিল।

আরও পড়ুন: Chhath Puja 2022: রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে হবে না ছট পুজো, আদালতের নির্দেশে ঘেরাটোপে শহরের ফুসফুস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget