এক্সপ্লোর

Chhath Puja 2022: রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে হবে না ছট পুজো, আদালতের নির্দেশে ঘেরাটোপে শহরের ফুসফুস

Chhath Puja at Kolkata: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে,  এবারও রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নিষিদ্ধ হয়েছে ছট পুজো। ফলে আগামী রবি ও সোমবার ছটপুজোর দিন দুই সরোবরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সঞ্চয়ন মিত্র, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো (Chhath Puja 2022)। আদালতের নির্দেশ মেনে তাই প্রশাসন দুই সরোবর ঘিরে ফেলছে। আগামী রবি ও সোমবার রবীন্দ্র ও সুভাষ সরোবরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। তবে ছটপুজোর জন্য বিকল্প হিসেবে কেএমডিএ এলাকার ১৮টি জলাশয়কে চিহ্নিত করেছে প্রশাসন।

সরোবরে হবে না ছটপুজো: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নিষিদ্ধ হয়েছে ছট পুজো। ফলে আগামী রবি ও সোমবার ছটপুজোর দিন দুই সরোবরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের প্রবেশ পথগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার কাজ।

ঘেরাটোপে শহরের ফুসফুস: রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর- শহরের ফুসফুস সবুজের সমারোহ। অতীতে ছটের আচার পালনের জন্য আদালতের নির্দেশ অগ্রাহ্য করেই সরোবরে ছট পুজো হয়েছে। যার জেরে দূষিত হয়েছে পরিবেশ।পুলিশের চোখের সামনেই ভাঙা হয়েছে আইন।যার কড়া সমালোচনা করেছেন শহরের সাধারণ নাগরিক থেকে পরিবেশবিদরা। গত দু’ বছর ধরে অবশ্য বদলেছে পরিস্থিতি। এ বছরও রবীন্দ্র সরোবর থেকে বেলেঘাটার সুভাষ সরোবর ঘিরে দিচ্ছে প্রশাসন।

কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এখন মানুষও জানে আর কেউ রবীন্দ্র সরোবর এ যায় না। পুরসভা থেকে কৃত্রিম জলাশয় এবং ঘাট তৈরি করে দেওয়া হয়েছে জলাশয়ে। সেখানে চেঞ্জিং রুম থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। দু'বছর ধরে কেউ আর রবীন্দ্র সরোবর সুভাষ সরোবরে যায় না, কৃত্রিম জলাশয় পুরসভা এবং কেএমডিএ করছে সবাই সেখানেই ছট পুজো করে।’’ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর বন্ধ থাকলেও, প্রশাসন জানিয়েছে, কলকাতা ও কেএমডিএ-র অন্তর্ভূক্ত এলাকার মোট ১৮টি জলাশয় ঘিরে বসবে ছটপুজোর আসর।

আরও পড়ুন: Jadavpur University: তীব্র অর্থ সঙ্কটে যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজ্যকে চিঠি উপাচার্যের

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget