এক্সপ্লোর

Kolkata Metro: বিপর্যয় থেকে বাড়তি সতর্কতা, জোকা-ধর্মতলা প্রকল্পের সুড়ঙ্গ খননে কী ব্যবস্থা মেট্রোর?

Joka-Esplanade Metro: জোরকদমে চলছে জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্পের কাজ। বৃহস্পতিবার খিদিরপুর থেকে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে ২টি টানেল বোরিং মেশিন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ২০১৯ সালের বউবাজারের অঘটন মাথায় রেখে এবার আরও সতর্ক থাকল মেট্রোরেল কর্তৃপক্ষ। জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খননে তামিলনাড়ু থেকে আনা হল অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ২টি টানেল বোরিং মেশিন। এ বাদেও, ঐতিহ্যবাহী ভবনগুলোকে বিপদ থেকে বাঁচাতে একটি বিশেষ যন্ত্রও লাগানো হল এইসমস্ত বাড়ির গায়ে।

জোরকদমে চলছে জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্পের কাজ। বৃহস্পতিবার খিদিরপুর থেকে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে ২টি টানেল বোরিং মেশিন। তবে, বউবাজারে সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে যে বিপর্যয় ঘটেছিল তার থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক মেট্রো কর্তৃপক্ষ। তামিলনাড়ু থেকে আনা হয়েছে দুর্গা আর দিব্যা নামে ২টি টানেল বোরিং মেশিন। মেট্রো রেল সূত্রে খবর, এই দুটি মেশিনের সামনের অংশে থাকছে বিশেষ ধরনের সিল। মেশিনের মুখে আছে রবারের মতো আস্তরণ। বাইরে থেকে মেশিনে ঢুকতে পারবে না কাদামাটি। মাটির প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ঘনঘন পাল্টাবে যন্ত্রের আস্তরণ। এছা়ড়া, টিবিএম-এর পিছনে থাকছে বিশেষ ধরনের রাসায়নিক পাম্প। ফলে, কোনওভাবে, বাইরের জল মেশিনের ভিতরে ঢুকতে পারবে না। যেসব জায়গায়, টানেল বোরিং মেশিন কাজ করবে, সেখানে বিশেষ ক্যামেরার ব্যবস্থা করা হবে। ন্যূনতম কোনও সমস্যা হলেই তা ধরা পড়বে এই ক্যামেরায়।

এবার যে পথে সুড়ঙ্গ খোঁড়া হবে, সেই পথেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এসিয়াটিক সোসাইটির মতো ঐতিহ্য়বাহী ভবন এবং খিদিরপুরের বিস্তীর্ণ এলাকার বহু পুরনো বাড়ি। সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলাকালীন যাতে কোনও বিপদ না হয়, তার জন্য একটি বিশেষ যন্ত্র লাগানো হয়েছে এইসব বাড়ির গায়ে। ন্যূনতম সমস্যাও ধরা পড়বে এই যন্ত্রে। ২০১৯ সালে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন, বউবাজারের দুর্গা পিতুরি লেনে ঘটে যায় বড়সড় বিপর্যয়। টানেল তৈরির কাজ চলাকালীন অনেক বাড়ির একাংশ ভেঙে পড়ে। ফাটল ধরে বহু বাড়িতে। বউবাজারের পুনরাবৃত্তি ঠেকাতে এবার সাবধান হয়ে এগোচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতমাসেই খিদিরপুর স্টেশন (Kolkata Metro) তৈরিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুরসভার পুরকমিশনারের পক্ষ থেকে দেওয়া চিঠিতে মেট্রোর কাজে জমি দিতে শর্ত দেওয়া হয়, বডিগার্ড লাইন ব্য়ারাকের কোনওরকম ক্ষয়ক্ষতি করা যাবে না। নির্মাণ কাজের জন্য ধোবি লাইনকে অক্ষত রাখতে হবে। মেট্রোর নির্মাণকাজের জন্য অস্থায়ীভাবে বডিগার্ড লাইনের ১ হাজার ৭০২ স্কোয়ার মিটার জায়গা দেওয়া হবে। কাজ শেষ হওয়ার পর দ্রুত সেই জায়গা ফেরাতে হবে। একইসঙ্গে এই জানানো হয়েছে, মেট্রোর কাজের জন্য বডিগার্ড লাইন্সের ৮৩৭ স্কোয়ার মিটার জায়গা স্থায়ী ভাবে দেওয়া হবে। কিন্তু সেই জায়গা ব্য়বহার হবে ডায়মন্ড হারবার রোড চওড়া করা, কলকাতা পুরসভার শিফটিং ও দমকলের ব্য়বহারের জন্য। সেই স্থানে স্থায়ী কোনও নির্মাণ করতে পারবে না মেট্রো রেল কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget