এক্সপ্লোর

Pavlov Hospital: আঁতাতে পাস বিল-তথৈবচ পাভলভ, উঠল আরও বড় অভিযোগ

Kolkata News: একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে কলকাতার পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সন্দীপ সরকার, কলকাতা: পরিদর্শনের পরেই সামনে এসেছে চরম অব্যবস্থার ছবি। তারপরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে কলকাতার পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার আরও বড় দুর্নীতির অভিযোগ পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

নতুন কী অভিযোগ:
স্বাস্থ্য দফতরের নজরদারি দলের রিপোর্টে (Report) উল্লেখ করা হয়েছে, হাসপাতালে যে আবাসিকরা রয়েছেন তাঁদের জন্য যা খরচ করা হয়েছে তাতে কোনওরকম নজরদারিই নেই। নজরদারি ছাড়াই বরাদ্দ হয়ে গিয়েছে ১৫ লক্ষ টাকা। কিন্তু কীভাবে বিল পাস হয়েছে? এখানেই উঠেছে মারাত্মক অভিযোগ। ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই আঁতাতের জন্য পাস হয়ে যায় বিল।

রোগী পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ: 
গত এপ্রিল ও মে মাসে দু’দফায় পাভলভ হাসপাতাল (pavlov hospital) পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, রোগীদের খাবারের পরিমাণ কম ও নিম্নমানের খাবার দেওয়া হয়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয় রোগীদের, অত্যন্ত প্রয়োজনীয় হলেও হাসপাতালে নেই কোনও ডায়েট কমিটি। বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হয় আবাসিকদের পোশাকের জন্য। তবু ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় আবাসিক রোগীদের। এমনকি পাভলভ হাসপাতালে রোগীদের অন্তর্বাসও দেওয়া হয় না বলে অভিযোগ।  

আউটডোরও 'তথৈবচ':
হাসপাতালের (Hospital) আউটডোরের অবস্থাও দুর্বিষহ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। হাসপাতালের আউটডোরের জানলা-দরজা ভাঙা, শৌচাগারও (Toilet) ব্যবহারের অযোগ্য। সাধারণ চিকিৎসা সরঞ্জামও নেই হাসপাতালে। প্রয়োজনীয় ওষুধও মেলে না বলে অভিযোগ। সূত্রের খবর, ইতিমধ্যেই লিখিত জবাব চেয়ে ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে হাসপাতাল সুপারকে। আগেই অভিযোগ উঠেছে, পাভলভে মহিলা আবাসিকদের ২টি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে। অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে তাঁরা রয়েছেন। পাভলভের আবাসিকদের গায়ে ক্ষতচিহ্ন, ঘা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের রিপোর্টে।       

আরও পড়ুন: বঙ্গ বিজেপি-তে ফের বিদ্রোহের সুর, অনুগামীদের বসে যাওয়ার নির্দেশ দুধকুমারের, পাশে পেলেন অনুপমকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget