এক্সপ্লোর

Stock Market Today : একদিনে ৩ লাখ কোটি টাকা বাড়ল বিনিয়োগকারীদের, এই কারণগুলির জন্য আজ বাজারে গতি

Share Market Today : এদিন বেঞ্চমার্ক সেনসেক্স (Sensex) ৪৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে । পাশাপাশি নিফটি ৫০ (Nifty 50) ২৫,০০০ পয়েন্ট রিকভার করেছে। 

 

Share Market Today : শুক্রবারের পর সোমবারও গতি দেখাল ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। টানা দ্বিতীয় সেশনে ভারতের স্টক মার্কেটে লাভ (Profit) দেখা গেছে। এদিন বেঞ্চমার্ক সেনসেক্স (Sensex) ৪৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে । পাশাপাশি নিফটি ৫০ (Nifty 50) ২৫,০০০ পয়েন্ট রিকভার করেছে। 

আজ কোন সূচকে কেমন গতি
এদিন সেনসেক্স ৮১,৯২৮.৯৫ পয়েন্টে খুলেছে। যা আগের বন্ধের ৮১,৭২১.০৮ পয়েন্টের তুলনায় ৭৭১ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ইন্ট্রাডে হাই ৮২,৪৯২.২৪ পয়েন্টে পৌঁছেছে। এনএসই-এর প্রতিপক্ষ নিফটি ৫০ ২৪,৯১৯.৩৫ পয়েন্টে খুলেছে। যা এদিন আগের ওপেনিংয়ের ২৪,৮৫৩.১৫ পয়েন্টের তুলনায় প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ইন্ট্রাডে হাই ২৫,০৭৯.২০ পয়েন্টে পৌঁছেছে।

অবশেষে, সেনসেক্স ৪৫৫ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে ৮২,১৭৬.৪৫ এ বন্ধ হয়েছে। যেখানে নিফটি ৫০ ১৪৮ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে ২৫,০০১.১৫ এ দৌড় থামিয়েছে।বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক যথাক্রমে ০.৫৬ শতাংশ এবং ০.৪৮ শতাংশ বেড়েছে।

বিনিয়োগকারীরা আজ কতটা লাভবান হয়েছেন
বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আজ আগের ট্রেডিং সেশনের প্রায় ₹৪৪২ লক্ষ কোটি থেকে বেড়ে প্রায় ₹৪৪৫ লক্ষ কোটিতে পৌঁছেছে। যার ফলে বিনিয়োগকারীরা এক অধিবেশনে প্রায় ₹৩ লক্ষ কোটি টাকা ধনী হয়েছেন।

আজ ভারতীয় শেয়ার বাজার কেন গতি ধরেছে ?
এদিন দেশীয় বাজার এই কারণে চাঙ্গা হয়েছে

১. ট্রাম্প ইইউ শুল্ক চাপানোর বিষয়টি দেরি করেছেন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কে বিশাল স্বস্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ব্লক থেকে আমদানির উপর পরিকল্পিত ৫০ শতাংশ শুল্কের পরিকল্পনা হোল্ড করেছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, রবিবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনের সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প ইইউ শুল্কের সময়সীমা বাড়িয়েছেন। 

২. আরবিআই-এর বাম্পার ডিভিডেন্ড ঘোষণা
শুক্রবার, ২৩ মে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) জানিয়েছে যে তারা ২০২৫ অর্থবছরের জন্য কেন্দ্রীয় সরকারকে লভ্যাংশ হিসেবে ₹২.৬৯ লক্ষ কোটি টাকা দেবে। এটি কেন্দ্রীয় ব্যাংক সরকারকে যে সর্বোচ্চ উদ্বৃত্ত দেবে। বিশেষজ্ঞদের মত, এই লভ্যাংশ সরকারের আর্থিক খাতকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে ও ২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ৪.৪ শতাংশে রাখতে সাহায্য করবে। বাজেটের অনুমানের চেয়েও বেশি লভ্যাংশ প্রদান ২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ৪.৪ শতাংশে রাখতে সাহায্য করবে। এর ফলে মুদ্রাস্ফীতি ও ক্রমহ্রাসমান সুদের হারের প্রবণতা বজায় রাখা সম্ভব হবে, যা ইকুইটি বাজারকে সাপোর্ট করবে। 

৩. ডলারের দুর্বলতা
পরপর তিন সেশন ধরে ডলার সূচক পড়েছে। এক মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি লেনদেন হচ্ছে ডলারে, যা ভারতের মতো উদীয়মান বাজারগুলিতে মনোভাবকে শক্তিশালী করেছে। ডলারের পতন ভারত ও অন্যান্য উদীয়মান বাজারে বিদেশি মূলধন ফ্লো বৃদ্ধির দিকে ঝুঁকছে।

৪ খুচরো বিনিয়োগকারীদের অংশ বাড়ছে
এদিন বাজারে খুচরো বিনিয়োগকারীদের একটি শক্তিশালী আগমন লক্ষ্য করা যাচ্ছে । বিশেষজ্ঞদের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা এর ঊর্ধ্বমুখী গতি বজায় রাখতে সাহায্য করবে।
নতুন খুচরো বিনিয়োগকারীরা দেশীয় বাজারে প্রবেশ অব্যাহত রয়েছে। গত সপ্তাহেও ছয় লক্ষেরও বেশি নতুন বিনিয়োগকারী প্রথমবার মূলধন বাজারে প্রবেশ করেছেন। সেই কারণে ইতিবাচক ক্লোজিং দেখিয়েছে বাজার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget