এক্সপ্লোর

KMC Election Result 2021: "ঠিকঠাক ভোটই হয়নি, তাই জেতার আশা করছি না,'' হতাশার সুর বিজেপি প্রার্থীর গলায়

Kolkata Municipal Election Result 2021: ভোট লুট থেকে সন্ত্রাস, পুরভোটে একাধিক অভিযোগে সরব হয়েছিল বিজেপি (BJP)। জেলায় জেলায় বিক্ষোভও দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এবার খোদ প্রার্থীর গলায় হতাশার সুর।

কলকাতা: গণনা শুরুর আগে থেকেই হতাশ ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP) । বিজেপি প্রার্থী কর্নেল (Colonel) কুণাল ভট্টাচার্যের দাবি (Kunal Bhattacharya)" ঠিকঠাক ভোটই হয়নি, তাই জেতার আশা করছি না।'' নেতাজি ইন্ডোরে গণনাকেন্দ্রে দাঁড়িয়ে বললেন বিজেপি প্রার্থী। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের অনিন্দ্যকিশোর রাউত। 

কোথাও দফায় দফায় উত্তেজনা। কোথাও সিসিটিভি ক্যামেরা না থাকার অভিযোগ। কোথাও আবার বুথের মধ্যেই কংগ্রেস এজেন্ট মারধরের অভিযোগ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে থানায় বিক্ষোভ। উত্তর থেকে দক্ষিণ দুপুর এমনই ছবি কলকাতা পুরভোটের (Kolkata Municipal Poll 2021)। বুথ দখল ও বাম (Left) এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে পথ অবরোধ। মৃত ভোটারদের নামে ভোট দেওয়ার অভিযোগ নির্দল প্রার্থীর। ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোটে এমন ছবি দেখেছে শহরবাসী। 

এদিন সকাল ৮টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয়েছে। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ রাউন্ডে গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবলে গণনা। ভোট গণনার ভিডিওগ্রাফি করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার। কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) বেনিয়মের অভিযোগ তুলে আগেই সরব হয়েছে বিজেপি। দুপুর ১ থেকে রাজ্যের সর্বত্র বিজেপির (BJP) বিক্ষোভ কর্মসূচি নেয়। বিজেপির অভিযোগ, ‘ভোটের নামে প্রহসন তৃণমূল, পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission)।’ আর এবার বিজেপি প্রার্থী ভোট ঠিকমতো হয়নি বলে অভিযোগ তুললেন। সাফ জানিয়ে দিলেন জেতার আশা করছি না। 

রবিবার পুরভোটের দিন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এগিয়ে বাংলার রেকর্ডকে বজায় রেখে সকাল থেকে শুরু হয়েছে। ২২ নম্বরের প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা করা হয়েছে। ভাল ভোট চলছে এই সব ঘটনা প্রমাণ করছে। মুখ্যমন্ত্রী এবং তাঁর দল নিশ্চয়ই খুশি হবেন। অলিখিতভাবে পুলিশকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, দুপুর ১২টার মধ্যে ক্লিয়ার করতে হবে। ছাপ্পা ভোট বা সব শেষ করে ফেলতে হবে।''  

আরও পড়ুন: KMC Election Result 2021: কলকাতা পুরভোট গণনার শুরু, প্রথম রাউন্ডের শেষে এগোচ্ছে তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget