এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেকের সম্পত্তি নিয়ে নোটিস পুরসভার, কিন্তু দায় এড়াচ্ছেন তৃণমূলের অনেকেই ! কেন চুপ ?

Kolkata Municipal Corporation : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি ও তাঁর আত্মীয়দের সম্পত্তি নিয়ে নোটিস ধরিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু মেয়র থেকে তৃণমূলের মুখপাত্র কেউই এনিয়ে দায় নিতে নারাজ। কেন চুপ ?

কলকাতা : বিধানসভা নির্বাচনের পর তাসের দেশের মত ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। সবচেয়ে বিপদে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ, একদিকে যখন অভিষেকের উপর ক্ষোভ দেখিয়ে দল ছাড়ছেন কাউন্সিলর, নেতা, সাংসদ-বিধায়করা। ঠিক অন্যদিকে তখন ED,CID ও কলকাতা কর্পোরেশনের সাঁড়াশি চাপে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। আবারও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি ও তাঁর আত্মীয়দের সম্পত্তি নিয়ে নোটিস ধরিয়েছে কলকাতা পুরসভা। প্রথমে বিল্ডিং ডিপার্টমেন্ট, তারপর অ্য়াসেসমেন্ট ডিপার্টমেন্ট। কিন্তু মজার ব্যাপার হল, কলকাতার মেয়র থেকে তৃণমূলের মুখপাত্র কেউই এনিয়ে দায় নিতে নারাজ। মেয়র বলছেন, এটা তাঁর জানার কথাই নয়। আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য়, যার নাম জড়িয়েছে, তিনিই উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি। কিন্তু কেন চুপ সকলে? উঠছে প্রশ্ন। 

কলকাতা পুরসভার স্ক্য়ানারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি ও আত্মীয়স্বজনের সম্পত্তি। প্রথমে বেআইনি নির্মাণের অভিযোগে পুরসভার বিল্ডিং বিভাগের তরফে পাঠানো হয় ১৭টা নোটিস। তারপর সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে অ্য়াসেসমেন্ট বিভাগের তরফে নোটিস দেওয়া হয়। আর এই নোটিস নিয়েই তৃণমূলের অন্দরেই এখন তোলপাড়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি ও তাঁর পরিবারের সদস্য়দের একাধিক ঠিকানায় যে ১৭টা নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্য়ে ১৪টি গেছে ৯ নম্বর বরো থেকে। যার চেয়ারপার্সন পদে ছিলেন দেবলীনা বিশ্বাস।

প্রথমে ভোটে মহা-বিপর্যয়। এক লহমায় চুরমার ১৫ বছরের সাম্রাজ্য়। রথী-মহারথীদের কার্যত রাজনৈতিক সন্ন্য়াস নেওয়ার মতো করুণ পরিস্থিতি। তারপর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি ও তাঁর আত্মীয়দের সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার লম্বা নোটিস। প্রথমে পুরসভার বিল্ডিং বিভাগের তরফে। তারপর পুরসভার অ্য়াসেসমেন্ট বিভাগের তরফে। যার দায় নিতে রাজি নন তৃণমূলের কেউই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নোটিশ নিয়ে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানান, '' মেয়রকে জানানোর কথাই নয়। তার কারণ হচ্ছে, নোটিসটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্টের।''

অন্যদিকে আবার অভিষেকের সম্পত্তি নিয়ে পুরসভার নোটিশ সম্পর্কে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানান, ''এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিস ইত্যাদি যার নাম জড়িয়েছে, তিনিই উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি।'' তৃণমূলের আর এক বিধায়ক সন্দীপন সাহা জানান, ''শান্তিনিকেতন বাড়িতে উনি থাকতেন সেটা জানি, সেখানে আমি কখনও প্রবেশ করিনি।''

এরইমধ্য়ে ফলতা পুনর্নির্বাচনের মুখে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডান হাত বলে পরিচিত জাহাঙ্গির খান বিনা যুদ্ধে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছিলেন! বর্তমানে তিনি গ্রেফতারও হয়েছেন। ডায়মন্ড হারবার মডেল শেষ হতেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সামনেই কার্যত ঘুরিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কতৃত্বকে চ্য়ালেঞ্জ করা হচ্ছে। খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা বৈঠতে উপস্থিত থাকছেন না বহু নেতা। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে কার্যত 'গৃহযুদ্ধে'র পরিস্থিতি। দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কালীঘাট তৃণমূল আর বিদ্রোহী তৃণমূল। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget