এক্সপ্লোর

Kolkata: নবান্ন অভিযানের ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Nabanna Abhijan: নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টে গেছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। পুলিশের অনুমতি না থাকায় কোনও জমায়েত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের।

কলকাতা: নবান্ন অভিযানের ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ। কাল নবান্ন অভিযানে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আদালতের নির্দেশের কথা বলে ভয় দেখাচ্ছে পুলিশ, অভিযোগ আন্দোলনকারীদের। ভয় দেখালেও নবান্ন অভিযান হবেই, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এমন কোনও অভিযোগের বিষয়ে জানা নেই, পুলিশ সূত্রে দাবি। নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টে গেছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। পুলিশের অনুমতি না থাকায় কোনও জমায়েত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের। একাধিকবার আবেদন জানালেও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।

কিছুদিন আগেই আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া? কথায় কথায় নবান্ন অভিযান? তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন? আমরা তো এগুলো করিনি। আমি আগে বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আপনাদের গায়ে হাত দেয়নি। এবারের স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে।" 

আগামীকাল, ২৮ জুলাই 'নবান্ন চলো' অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরত, শূন্যপদে নিয়োগ ও বকেয়া ডিএ- সব বিভিন্ন ইস্য়ুতে আন্দোলনে নামছেন তাঁরা। রাজ্য সরকারি চাকরিপ্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবীদের একাংশ এখনও রাস্তায়। চাকরির দাবিতে আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, বকেয়া DA-র দাবিতে আন্দোলন, দাবিদাওয়া আদায়ে একজোট হয়ে আন্দোলনে নামছে যৌথমঞ্চ, সংগ্রামী যৌথমঞ্চ ও পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ঐক্যমঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সব বিভিন্ন ইস্যুতে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই তিন সংগঠন। 

উল্লেখ্য়, এরপর ৯ অগাস্ট, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা।নবান্ন অভিযানের আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। আর সেই কর্মসূচিতে আসার রেজিস্ট্রেশনের জন্য, 'নবান্ন অভিযান ডট কম' নামে পোর্টালের উদ্বোধন করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৭ অগাস্ট, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। নবান্ন অভিযানে চিকিৎসকের মা-বাবার সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারীও।

এখন দেখার আগামীকালের নবান্ন অভিযান কতটা সফল করতে পারেন আন্দোলনকারী বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget