এক্সপ্লোর

Group D Scam: নবম-দশমের পর এবার গ্রুপ ডি, চাকরি হারাতে চলেছেন প্রায় ৩ হাজার

Justice Ganguly on Group D scam: নবম-দশমের পর এবার গ্রুপ ডি, 'কালকের মধ্যেই ২৮২০জনের চাকরি বাতিল', জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কলকাতা:  নবম-দশমের পর এবার গ্রুপ ডি (Reqruitment Scam)। চাকরি হারাতে চলেছেন প্রায় ৩ হাজার। ওএমআর শিট বিকৃত করে চাকরি, কালকের মধ্যেই ২৮২০ জনের চাকরি বাতিল। মূল্যায়নকারী সংস্থার সঙ্গে সার্ভারে থাকা নম্বরের মিল নেই, বলে কোর্টে জানিয়েছে কমিশন। 'কালকের মধ্যেই ২৮২০জনের চাকরি বাতিল', জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Ganguly)। আগামীকাল বেলা ১২টার মধ্যে এসএসসিকে ২৮২০জনের তালিকা-সহ হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হলফনামা পেশের ৫ মিনিটের মধ্যে আপলোড এবং সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই: বিচারপতি গঙ্গোপাধ্যায়

নবম-দশমের পর এবার গ্রুপ ডি, নিয়োগে দুর্নীতি মামলা  পর্ষদ, আরও চাকরি বাতিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, 'আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই। নিয়োগ দুর্নীতিতে কার অদৃশ্য হাত? দেখতে চায় আদালত।' গ্রুপ ডি নিয়োগ মামলায় রিপোর্ট না পাওয়ায় হাওড়ার ডিআইকে হাইকোর্টে তলব করা হয়েছে। 'আদালতে না আসলে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনব', কড়া বার্তা হাইকোর্টের। 'স্কুল পরিদর্শক হাওড়ায় মুখ্যমন্ত্রীর বৈঠকে আছেন', জানিয়েছেন আইনজীবী। আদালতে হাজিরা দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। ২৮২০টি বিকৃত ওএমআর শিটের মধ্যে ১৯১১জনের সুপারিশপত্র আছে , জানিয়েছে এসএসসি। 

 নির্ভয় হোন, ধেড়ে ইঁদুর বেরোবে : বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরই বেগ পায়। গতবছর শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতার চাকরি যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিশেষ করে এই নির্দেশের পরেই মূলত ঝড় ওঠে। বিচারপতি এই নির্দেশে মূলত  সাধারণ মানুষের মধ্যে আইনি লড়াইয়ে সফল হওয়ার স্বপ্ন সাকার হয়। বাইশের একেবারে শেষে ততদিনে  সুবীরেশ ভট্টাচার্যও শিরোনামে এসেদগিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলার ইস্যুতে। আর এমনই এক আবহে, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'নির্ভয় হোন, ধেড়ে ইঁদুর বেরোবে।' পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্যের মুখ না খোলা নিয়ে রীতিমত চাপের মুখে পড়তে হয়েছিল তদন্তকারী অফিসারদের। বিষয়টিতে সেময় আলোকপাত করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বরাবরের মতোই উষ্মা প্রকাশ করে বলেছিলেন, 'অকল্পনীয় নির্দেশ দেব, এরা সরকারকে সমস্যায় ফেলছে, কমিশনরে অফিসে ভুরিভুরি দুর্নীতি হয়েছে।'

আরও পড়ুন,  গ্রুপ ডি-তে ২.৮ হাজার চাকরি বাতিলের নির্দেশ, 'পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনব', ডিআই-কে হুঁশিয়ারি বিচারপতির

অপরদিকে, গতবছর সেসময়, ১৮৩ জনকে ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছিল কমিশন। এই ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি করছেন? জানতে চান সেময় বিচারপতি। ‘রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে স্থগিতাদেশ জোগাড় করতে, এটা বিস্ময়কর। রাজ্যের উচিত এই দুর্নীতির বিরুদ্ধে আদালতকে সাহায্য করা।' এমনটাই বলেছিলেন  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘বেআইনি সুপারিশ খুঁজে পেলেও তা বাতিলের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে? কী কী বেআইনি কাজ খুঁজে পেয়েছে কমিশন?' প্রশ্ন তোলেন সেসময় বিচারপতি।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget