এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: গ্রুপ ডি-তে ২.৮ হাজার চাকরি বাতিলের নির্দেশ, 'পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনব', ডিআই-কে হুঁশিয়ারি বিচারপতির

SSC Case: হস্পতিবার গ্রুপ ডি মামলায় আরও চাকরি বাতিল করল আদালত। OMR শিট বিকৃত করে চাকরি দেওয়ার অভিযোগ।

কলকাতা: গ্রুপ ডি মামলায় ফের কড়া বার্তা শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) মুখে। নবম-দশমের পর গ্রুপ ডি-তে ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবারের মধ্যে চাকরি বাতিলের হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে (SSC Case)। তলব করা হয়েছে হাওড়ার ডিআই-কে। তিনি নিজে থেকে আদালতে না এলে, পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে নিয়ে আসবেন বলে মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

গ্রুপ ডি মামলায় আরও প্রায় চাকরি বাতিল করল আদালত

বৃহস্পতিবার গ্রুপ ডি মামলায় আরও প্রায় চাকরি বাতিল করল আদালত। OMR শিট বিকৃত করে চাকরি দেওয়ার অভিযোগ। তা নিয়ে আদালতে কমিশন জানায়, মূল্যায়.নকারী সংস্থার সঙ্গে সার্ভারে থাকা নম্বরের মিল নেই। এর পরউ ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে তলব করা হয় হাওড়ার ডিআই-কে।  গ্রুপ ডি নিয়োগ মামলায় তাঁর কাছ থেকে আদালতে রিপোর্ট আসেনি বলে জানা যায়।  সেই প্রসঙ্গেই এ দিন বিচারপতি ডিআই-কে উদ্দেশ্য করে বলেন, "আদালতে না এলে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে নিয়ে আসব।"

স্কুল পরিদর্শক হাওড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে রয়েছেন বলে এ দিব আদালতে জানান তাঁর আইনজীবী। তাঁর পরিবর্তে আদালতে এ দিন হাজিরা দেন জেলা স্কুল পরিদর্শক। তাতেই কড়া বার্তা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিজে থেকে না এলে, পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে আনবেন বলে জানিয়ে দেন।

আরও পড়ুন: Group D Scam: নবম-দশমের পর এবার গ্রুপ ডি, চাকরি হারাতে চলেছেন প্রায় ৩ হাজার

নবম-দশমের পর এ দিন গ্রুপ  ডি-তে একসঙ্গে ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিল করতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একসঙ্গে এত জনের চাকরি বাতিলের নির্দেশ এই প্রথম। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত এ নিয়ে কমিশনকে সময় দিয়েছে আদালত। তার মধ্যে তালিকা-সহ হলফনামা জমা দিতে বলা হয়েছে। হলফনামা জমা দেওয়ার পাঁচ মিনিচের মধ্যে তা আপলোডও করতে হবে। এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, "নিয়োগ দুর্নীতিতে কার অদৃশ্য হাত রয়েছে, আদালত দেখতে চায়। আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই।"

২ হাজার ৮২০টি বিকৃত OMR শিটের কথা এ দিন আদালতে জানায় কমিশন

অন্য দিকে, ২ হাজার ৮২০টি বিকৃত OMR শিটের কথা এ দিন আদালতে জানায় কমিশন। এর মধ্যে ১ হাজার ৯১১ জনের কাছে সুপারিশপত্র রয়েছে বলে জানায় কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget