এক্সপ্লোর

Post Poll Violence: কীভাবে খুন হয়েছিল ছেলে ? বলতে গিয়ে আদালতে অসুস্থ অভিজিৎ-র মা

ছেলেকে কীভাবে খুন করা হয়েছে, তা বলতে গিয়ে শিয়ালদা আদালতের বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা।

কলকাতা: ফের অসুস্থ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ( Abhijit Sarkar's Mother) মা। ছেলেকে কীভাবে খুন করা হয়েছে, তা বলতে গিয়ে শিয়ালদা আদালতের বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। মাটিতে পড়ে যান তিনি। নিহত বিজেপি কর্মীর মাকে এরপর এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত হয়ে যায় আজকের সাক্ষ্যগ্রহণ। 

 অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন 

কাঁকুড়গাছির বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ২ বছরের মাথায়, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। চার্জশিটে কেন নাম নেই তৃণমূল বিধায়ক পরেশ পালের? প্রশ্ন তোলেন নিহতের দাদা। প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) আদালতে (Court) সাক্ষ্য দিতে যাওয়ার পথে গতমাসেও অসুস্থ হয়েছিলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা (BJP Worker Abhijit Sarkar' s Mother)।

'ক্রমাগত হুমকির কারণেই অসুস্থ'

হাইকোর্টের (High Court) নির্দেশে পুলিশ পাহারায় গতমাসে অভিজিতের পরিবারের সদস্যদের শিয়ালদা (Sealdah Court) আদালতে আনা হচ্ছিল। রাস্তায় আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন সেবার নিহত বিজেপি কর্মীর মা। পুলিশই তাঁকে এনআরএস (NRS) হাসপাতালে নিয়ে যায়। আর এবারও সেই একই ঘটনা পুনরায় ঘটেছে। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের (Biswajit Sarkar) অভিযোগ, ক্রমাগত হুমকির কারণেই অসুস্থ হয়ে পড়ছেন তাঁর মা। 

বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন,  অভিজিৎ সরকার

২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন, আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল

প্রশ্ন তুলেছেন নিহত বিজেপি কর্মীর দাদা

এই ঘটনার তদন্তে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু, তাঁর নাম সিবিআই চার্জশিটে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত বিজেপি কর্মীর দাদা। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলেও, কোনও মন্তব্য় করতে চাননি পরেশ পাল। অন্যদিকে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট জমা দিতে না পারায়, সেসময় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: শ্যুটিং থাকার কারণে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারিনি, পোস্ট করলেন দেব
Dev: শ্যুটিং থাকার কারণে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারিনি, পোস্ট করলেন দেব
PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget