এক্সপ্লোর

Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক

Abhishek Banerjee Eye Treatment : ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় । এই আবহেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ই চিকিৎসার জন্য় বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে।

সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টে খেয়েছেন ধাক্কা। এবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে  সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে মেলেনি বিদেশযাত্রার অনুমতি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এর আগে হাইকোর্টে একই আবেদন জানানো হলে, বিচারপতি সৌগত ভট্টাচার্য পরামর্শ দেন, SSKM হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করার পরামর্শও দেন তিনি। এছাড়া বিচারপতি বলেন, দেশের অন্য কোনও হাসপাতালেও চোখের চিকিৎসা করাতে পারেন তিনি। কিন্তু কোনও পরামর্শতেই রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন,আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না তাঁর মক্কেল। তখন বিচারপতি বলেন, SSKM হাসপাতালের বদলে দেশের অন্য কোনও হাসপাতালেও যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বলেন, 'আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নতমানের, তাই সেখানেই চিকিৎসা করার। '

ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় । এই আবহেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ই চিকিৎসার জন্য় বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি মামলা আছে। তাতে যদি কালকে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কী করবেন? 

বিচারপতি সৌগত ভট্টাচার্যকে মন্তব্য করতে শোনা যায়, তাঁর প্রয়োজন চিকিৎসা। কোথায় করানো হবে বড় কথা নয়। রাজ্য সরকারের তরফেও সওয়াল করা হয়, এখনই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। এরপর ওই মামলা খারিজ করে দেয় আদালত। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে কড়া নাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।   

এদিকে অভিষেকের চোখের চিকিৎসা নিয়ে বিদেশে যাওয়ার আবেদন নিয়ে  কার্যত বোমা ফাটিয়েছেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে মরিয়া, ক'দিন ধরেই বিভিন্ন মহলে এই জল্পনাটা চলছিল।  তাতেই কার্যত সিলমোহর দিয়েছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য মদন মিত্র। তিনি  স্পষ্ট করে বলেন , তৃণমূলের ভাঙনের আবহে কুণাল ঘোষের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন। মদন মিত্রর দাবি, বিদেশ যেতে কার্যত মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

 

আরও পড়ুন : ১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Advertisement

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget