এক্সপ্লোর

Abhishek Banerjee: ' বাংলার ক্লাবগুলিকে মুখ্যমন্ত্রী টাকা দিলেই দোষ', দুর্গাপুজো ইস্যুতে বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee Attacks BJP: বিজেপির জল্লাদ এবং সিপিএম-র হার্মাদরা এক হয়েছে, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সবে সিবিআই তলব পেরিয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর থেকেই একের পর এত তোপ দেগেই চলেছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন তলব শেষে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেছিলেন, 'দেশের সবথেকে বড় পাপ্পু অমিত শাহ।' আজও সেই উষ্মা ফের ধরা পড়ল নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশনে। তবে এদিন শুধু এই ইস্যুতেই নিশানা করে থেমে থাকেননি, আজ দুর্গাপুজোর ইস্যুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নাম না করেই আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির জল্লাদ এবং সিপিএম-র হার্মাদরা এক হয়েছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন অভিষেক বলেন,  'তৃণমূলের উপর যতো আঘাত করবে, তত তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপর কুৎসা রটিয়েছে, অপমানিত করেছে, তৃণমূল কংগ্রেস ততো শক্তিশালী হয়েছে। একুশ সালে গো হারা হেরেছে বিজেপি। রাজ্যের তৎকালীন মুখ্যসচিবকে দিল্লিতে অ্যাটাচড করা হয়েছে। তাই আমাদের যদি মাথা নত করতে হয়, দিল্লি জল্লাদদের কাছে নয়, সাধারণ মানুষের কাছে মাথা নত করব।  বিজেপির জল্লাদ এবং সিপিএম-র হার্মাদরা এক হয়েছে। যাতে এক হয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা যায়। এরপরেই এদিন তিনি বলেন, যারা ২০১৮ সালে বলেছিলেন দিদি তো বাংলায় দুর্গা পুজো করতে দেয়নি, আজ কি বলছে ? বিশ্ব দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইউনেসকো-র সম্মান নিয়ে এসেছে, আমাদের এই বাংলার দুর্গাপুজো। এরপরেই তিনি বলেন, তুমি ৩ হাজার কোটি টাকার মূর্তি গড়তে পারো, আর বাংলার ক্লাবগুলিকে ২৫০ কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেই দোষ।'

আরও পড়ুন, কোনও বিধায়ক লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার দুর্গাপুজোয় ইউনেসকোর হেরিটেজ মুকুট

বাংলার দুর্গাপুজোয় ইউনেসকোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে সম্প্রতি সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন ইউনেসকোর প্রতিনিধিরাও। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা,  চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে শোভাযাত্রা পৌঁছয় রেড রোডে। তার আগে গিরিশ পার্কে জড়ো হয় ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজোগুলির উদ্যোক্তারা। উত্তর কলকাতার পুজোর উদ্যোক্তারা জড়ো হয় বিবেকানন্দ রোডে। পোস্তা উড়ালপুলের দিকে দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলির প্রতিনিধিরা। অন্যদিকে, সল্টলেক ও হাওড়া থেকে আসা পুজো কমিটিগুলির উদ্যোক্তারা  শ্যামবাজারে। গিরিশ পার্ক থেকে সম্মিলিত মিছিল আসে জোড়াসাঁকোয়। সেখান থেকে মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী। মিছিলে ছিলেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা। রেড রোডে অনুষ্ঠিত বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হয় বাংলার লোক সংস্কৃতি।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget