এক্সপ্লোর

Adhir Chowdhury: 'দিদি-মোদি সেটিং হয়ে গেছে, ভাইপোর ভয় পাওয়ার কিছু নেই', কটাক্ষ অধীরের

Adhir Attacks Modi Mamata Abhishek: আজকে সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এমনই দিনে বিস্ফোরক অধীর চৌধুরি। কী বললেন তিনি ?

কলকাতা: আজকে টানা দুই দফায় জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বেরিয়েই এদিন বিজেপির কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের যুবরাজ। আর এমনই দিনে বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Chowdhury) ।

এদিন অধীর চৌধুরি বলেন, 'দিদি-মোদি সেটিং হয়ে গেছে, ভাইপোর ভয় পাওয়ার কিছু নেই,  ভাইপোকে মিস্টার ক্লিন সাজিয়ে আবার ময়দানে নামার চেষ্টা।'প্রসঙ্গত, কয়লাকাণ্ডে  ২০২১ সালে সেপ্টেম্বরেও অভিষেককে তলব করা হয়েছিল দিল্লি থেকে। সেবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কয়লাপাচার মামলায় দোষী প্রমাণিত হলে ফাঁসি মঞ্চে নিজেই মৃত্যুবরণ করবেন। আর বছর ঘুরে গঙ্গায় অনেক জল বয়ে গেলেও নিজের বক্তব্য থেকে তিনি যে সরছেন না, সেটাই মনে করালেন এদিন তিনি। অভিষেকের কথায়, 'আমি দুইবছর আগে স্টেটমেন্ট দিয়েছি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোনওরকম যোগসূত্র, যদি এই কেলেঙ্কারির মামলায় পায়, বা প্রতিষ্ঠিত করতে পারে, যে ৫ পয়সাও আমি এখান থেকে নিয়েছি, তাহলে ইডি-সিবিআই-র দরকার নেই।একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, আমি মৃত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি।'

মূলত কয়লাপাচার কাণ্ডে গতবছরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই এবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে অভিষেকের তলবের দিনেই বিস্ফোরক ইঙ্গিত সুকান্ত মজুমদারের। এদিন সুকান্ত মজুমদার বলেন, 'কোনও বোঝাপড়া নেই, সেটা প্রমাণিতও হয়েছে।  জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না। আগামীদিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেই বড় কিছু ঘটতে পারে।' 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget