এক্সপ্লোর

Anupam Murder Case: পুজো পেরোলেই শুরু হবে অনুপম খুনের মামলার শুনানি

Court on Anupam Dutta Murder Case: পুজো পেরোলেই শুরু হবে অনুপম খুনের মামলার শুনানি, তিন অভিযুক্তের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

কলকাতা: পুজো (Pujo 2022) পেরোলেই শুরু হবে অনুপম খুনের মামলার শুনানি (Anupam Dutta Murder Case)। পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় চার্জ গঠন হল। তিন অভিযুক্তের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। নভেম্বর মাসে শুরু হবে শুনানি। 

অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের পর আরও একবার কঠোর শাস্তির দাবি তুললেন পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। গত পুরভোটের ফল বেরনোর কয়েকদিন পর, পাড়ার দোকানের সামনে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক দুষ্কৃতী।গ্রেফতার করা হয় শ্যুটার অমিত পণ্ডিত। মূল ষড়যন্ত্রকারী, অমিতেরই আত্মীয় বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত-সহ ৩ জনকে। শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হল।শুটার অমিত পণ্ডিতের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা ও  ২৫/২৭ অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত ও আরেক দুষ্কৃতী জিয়ারুল মণ্ডলের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও ১২০B ধারায় ষড়যন্ত্রের মামলা করা হয়েছে।

আরও পড়ুন, '১৬ কোটি বেকারের চাকরি হয়নি, কারা কথা বলছেন ?', বিস্ফোরক কুণাল

গত ২৯ অগাস্ট এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বাপির জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। তারপরই উত্তাল হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার পানিহাটি। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। ৫ মাসের মধ্যে মূল অভিযুক্ত জামিন পাওয়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করে। তবে এই মামলায় জামিন পেলেও খড়দা থানায় অস্ত্র কেনবেচার একটি মামলা থাকায় জেলমুক্ত হয়নি বাপি পণ্ডিত।অগাস্ট মাসে, গত মাসে অনুপম দত্ত খুনে মূল অভিযুক্তের জামিনের ঘটনায়, শেষ দেখতে চান মীনাক্ষী। পুলিশের বিরুদ্ধে সেসময় বিস্ফোরক হন অনুপম দত্তের স্ত্রী কাউন্সিলর মীনাক্ষী দত্ত। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পুলিশের ভূমিকায় প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের। মূল অভিযুক্তের জামিন, পুলিশের বিরুদ্ধে চার্জশিটে ধারা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তিনি। সুপ্রিম কোর্টে তার জামিন খারিজের আর্জি জানান নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী। ৪ নভেম্বর সেই মামলার শুনানি হবে।উল্লেখ্য, ২০২০ সালে মাতঙ্গিনী হাজরা কলোনির ক্লাবের মাঠে পাঁচিল দেওয়া নিয়ে, নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের সঙ্গে খুনে অভিযুক্ত বাপি পণ্ডিতের গন্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget