এক্সপ্লোর

TMC Councilor Arrested: গ্রেফতার হওয়া বেহালার TMC কাউন্সিলরের নামে আরও ৩ মামলা রুজু পুলিশের

TMC Leader Arrested: হুমকি দিয়ে টাকা আদায়, জোর করে টাকা নেওয়া, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে হরিদেবপুর থানায় আরও ৩টি মামলা দায়ের হয়েছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

আবির দত্ত, কলকাতা : গ্রেফতার হওয়া বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে আরও ৩টি নতুন মামলা রুজু পুলিশের। হুমকি দিয়ে টাকা আদায়, জোর করে টাকা নেওয়া, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে হরিদেবপুর থানায় আরও ৩টি মামলা দায়ের হয়েছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 

গত ২৩ মে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন তৃণমূল নেতা সুদীপ পোল্লে। ঠাকুরপুকুর থানায় সুদীপ পোল্লের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়েছিল। ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে। ২০১০ থেকে টানা ১৬ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এবার তাঁর নামে গ্রেফতার হওয়ার পর নতুন করে তিনটি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার হওয়ার পর আরও কিছু লিখিত অভিযোগ জমা পড়ে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তার ভিত্তিতেই নতুন করে হরিদেবপুর থানায় তিনটি অভিযোগ দায়ের হয়েছে সুদীপ পোল্লের বিরুদ্ধে। এইসব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সুদীপ পোল্লেই কলকাতায় গ্রেফতার হওয়া প্রথম তৃণমূল কাউন্সিলর। 

৪ বছরের পুরনো খুনের মামলা, কুলপিতে গ্রেফতার তৃণমূল নেতা রহিম মাস্টার 

অন্যদিকে, ১২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর-ঘনিষ্ঠ তৃণমূল যুব-নেতা গ্রেফতার। ধৃত তপন বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি থেকে জমি জবরদখলের অভিযোগ রয়েছে। এর পাশাপাশি স্থানীয় মানুষকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে গ্রেফতার হওয়া এই তপন বিশ্বাসের বিরুদ্ধে। মালবিকা বৈদ্য, ১২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর ঘনিষ্ঠ এই যুব তৃণমূল নেতা। 

TMC নেতা রাজু নস্করের আরও ২ বহুতলে পুরসভার নোটিস, প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় 

ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আর তারপর থেকেই জেলা এবং শহরে চলছে ব্যাপক ধরপাকড়। তোলাবাজি থেকে কাটমানি নেওয়া, সিন্ডিকেট রাজ চালানো, জলুমবাজি করা - এইসব অভিযোগ থাকলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই অনেক তৃণমূল কাউন্সিলর, কাউন্সিলরের ঘনিষ্ঠদের গ্রেফতার করেছে পুলিশ। 

কাউন্সিলরের অফিস থেকে উদ্ধার ত্রিপল, বালতি, বিক্ষোভ স্থানীয়দের। উলুবেড়িয়া পুরসভায় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিরঞ্জন অধিকারীকে বিক্ষোভ স্থানীয়দের। সরকারি প্রকল্পের কোনও জিনিস চাইতে আসলে কাউন্সিলর ফিরিয়ে দিতেন বলে অভিযোগ। কাউন্সিলরের বাড়ি সামনে গোডাউনের কাছে বিক্ষোভে বাসিন্দাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে আসে বাউড়িয়া থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Ghantakhanek Sange Suman |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget