এক্সপ্লোর

KMC Notice: TMC নেতা রাজু নস্করের আরও ২ বহুতলে পুরসভার নোটিস, প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড়

Kolkata News: তৃণমূল বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিস টাঙাল কলকাতা পুরসভা। তিলজলায় কসবার তৃণমূল বিধায়কের অফিসে পড়ল নোটিস।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : তৃণমূল নেতা ও প্রোমোটার রাজু নস্করের আরও দুটি বহুতলে নোটিস দিল কলকাতা পুরসভা। ৩৭ নম্বর বারোয়ারিতলা রোড ও ৫-এর ইস্ট কুলিয়ার ২টি বহুতলে নোটিস। আতঙ্কে সেখানকার স্থানীয় বাসিন্দারা। বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কী করবেন ভেবে দিশেহারা বয়স্ক মানুষরা। 

তৃণমূল নেতা ও প্রোমোটার রাজু নস্করের আরও দুটি বহুতলে নোটিস দিল কলকাতা পুরসভা। ৩৭ নম্বর বারোয়ারিতলা রোড ও ৫-এর এ ইস্ট কুলিয়া রোড ২টি বহুতলে নোটিস দেওয়া হয়েছে। রাজু নস্করের ২টি টাওয়ারে মোট ১৬টি ফ্ল্যাট রয়েছে। পুরসভার নোটিস মেলার পরে আতঙ্ক ছড়িয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যে। ২টি ফ্ল্যাটে ২ বৃদ্ধা থাকেন। তাঁদের জমিতেই ফ্ল্যাট তৈরি করেছেন রাজু নস্কর। সেই নির্মাণ অবৈধ বলে নোটিস মেলায় আতান্তরে পড়েছেন দু'জনে। একজন হার্টের রোগী, অন্যজন স্বামীহারা বৃদ্ধা। এই পরিস্থিতিতে কী করবেন বুঝতে পারছেন না তাঁরা। গতকাল রাজু নস্করের দুটি বেআইনি নির্মাণে বুলডোজার চলে। কালও তাঁর একাধিক সম্পত্তিতে নোটিস পাঠানো হয়। 

বহুতলে ফের নোটিস, বেলেঘাটায় রাজু নস্করের অফিসে বিক্ষোভ স্থানীয়দের। তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্করের অফিসের সামনে বিক্ষোভ। বেলেঘাটায় রাজু নস্করের ঘনিষ্ঠকে মারধর, বিক্ষোভ। নোটিসের পর তালাবন্ধ রাজু নস্করের অফিস। ২৫-৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছি, কিন্তু কাগজ পাইনি, অভিযোগ স্থানীয়দের। রাজু নস্করের আরও দু'টি আবাসনে নোটিস কলকাতা পুরসভার। গতকালও তৃণমূল নেতা রাজু নস্করের দু'টি বেআইনি নির্মাণে বুলডোজার চলেছে। আজ রাজ্য নস্করের এক ঘনিষ্ঠকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে চড়-থাপ্পর মারেন কয়েকজন। তাঁকে চলে যেতে বলা হয় এলাকা থেকে। 

স্থানীয়দের অনেকের অভিযোগ, ২৫-৩০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও কাগজ পাননি তাঁরা। কেউ আবার বলেছেন, এলাকায় রীতিমতো 'দাদাগিরি' চালাতেন তৃণমূল নেতা রাজু নস্কর। প্রশাসনে অভিযোগ জানাতেও ভয় পেতেন স্থানীয়দের একাংশ। গতকাল রাজু নস্করের ৫টি সম্পত্তিতে কলকাতা পুরসভা নোটিস পাঠিয়েছিল। আজ আরও ৩টি সম্পত্তিতে নোটিস পাঠিয়েছে পুরসভা। সোমবার সকালে রাজু নস্করের তালাবন্ধ অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। একাধিক বহুতল রয়েছে সেখানে। সবই রাজু নস্কর এবং তাঁর সঙ্গীসাথীদের। স্থানীয়দের অনেকেরই অভিযোগ, হয় নোটারি করে, নয় চুক্তি করে তাঁদের তুলে দেওয়া হয়েছে। কোনও বহুতল তৈরির কাজ চলছে। কোনওটায় হয়ে গিয়েছে রং। এদিকে অনেক ফ্ল্যাটেরই মিউটেশন হয়নি, রেজিস্ট্রি হয়নি এমন অভিযোগ উঠেছে। 

বারাসাতে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লম্বা লাইন, ছুটে এলেন খাদ্যমন্ত্রী, কথা পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে 

অন্যদিকে তৃণমূল বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিস টাঙিয়েছে কলকাতা পুরসভা 

বেআইনি নির্মাণের অভিযোগ, তৃণমূল বিধায়কের অফিসে পড়ল নোটিস। তৃণমূল বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিস টাঙাল কলকাতা পুরসভা। তিলজলায় কসবার তৃণমূল বিধায়কের অফিসে পড়ল নোটিস। বেআইনি নির্মাণের অভিযোগ, ডাকা হল শুনানিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget