এক্সপ্লোর

Kolkata News: 'লুকিয়ে বুথ কমিটির বৈঠক' ? হাতাহাতি BJP-র দুই গোষ্ঠীর মধ্যে ! উত্তপ্ত টেকনোসিটি থানা এলাকা

Kolkata BJP Inner Clash : 'লুকিয়ে বুথ কমিটির বৈঠক হচ্ছে', প্রশ্ন তুলতেই চেয়ার ছোড়াছুড়ি থেকে শুরু করে দু’পক্ষের হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে

কলকাতা: বুথ কমিটি তৈরি নিয়ে বিবাদ, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত টেকনোসিটি থানা এলাকার চকপাচুরিয়া সর্দার পাড়া। চেয়ার ছোড়াছুড়ি থেকে শুরু করে দু’পক্ষের হাতাহাতি পর্যন্ত চলে বলে অভিযোগ। 'লুকিয়ে বুথ কমিটির বৈঠক হচ্ছে', অভিযোগ বিজেপির এক গোষ্ঠীর। এই প্রশ্ন তুলতেই দু’পক্ষের মধ্যে তুলকালাম শুরু হয়।তবে এই ঘটনায় টেকনোসিটি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

আরও পড়ুন, ২৬-র ভোটের আগে বাংলায় নতুন ভোটার তালিকা? পড়শি রাজ্য বিহারে কমিশনের নির্দেশের পরই তুঙ্গে জল্পনা

চলতি মাসেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রকাশ্যে চলে এসেছিল বিজেপির গোষ্ঠী কোন্দল। অভিযোগ, দু'পক্ষের মারপিটে গুরুতর জখম হয়েছিলেন একজন বিজেপি কর্মী। মাথায় আঘাত নিয়ে বারাসাত হাসপাতালে ভর্তি হয়েছিলেন একজন। অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছিল দু'পক্ষই। গেরুয়া শিবিরের কোন্দল প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ করেছিল তৃণমূল। কারও মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছিল, দলের পতাকা দিয়েই ঢাকা হচ্ছিল সেই ক্ষতস্থান। কারও আবার মাথার ক্ষতস্থানে জল ঢালা হচ্ছিল। ঘরময়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভাঙা চেয়ার টেবিল। একনজরে দেখলে মনে হবে ঝড় বয়ে গিয়েছিল ঘরের উপর দিয়ে। বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে ধুন্ধুমার এই ঘরেই অশোকনগর তিন নম্বর মণ্ডলের ষাটটি বুথের কর্মীদের নিয়ে বুথ সশক্তিকরণের সভা হচ্ছিল। উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজীব পোদ্দার। তাঁর সামনেই তুলকালাম কাণ্ড বেধে গিয়েছিল।

বচসা, হাতাহাতি , গড়ায় মারপিটে অভিযোগ, বিজেপি কর্মীদের মারে রক্ত ঝরেছিল বিজেপি কর্মীদেরই একাংশের। আক্রান্ত বিজেপি কর্মী বলেছিলেন, যে মণ্ডল সভাপতি হয়েছে অশোকনগরে, তাঁর সাঙ্গপাঙ্গরা, ৭জন, ১০জন , যারা ছিল, তারা সবাই আমাদের মারধর করে।  বুকে প্রচন্ড লেগেছে, মাথা ফুলে গেছে, হাত নাড়াতে পারছি না। আমরা পুরনো বুথ কর্মী, পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মী ঢুকিয়েছে, সব তৃণমূলের দালালদের। তার প্রতিবাদ করায় এই পরিস্থিতি। অভিযোগ, দু'পক্ষের মারপিটে বেশ কয়েকজন আহত হন। মাথায় গুরুতর আঘাত নিয়ে একজন বারাসাত হাসপাতালে ভর্তি হয়েছিল।  

হাবড়া ২ পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ  প্রবীর মজুমদার বলেছিলেন,' একটা পার্টি কোনও নিয়ম শৃঙ্খলা নেই। এমনভাবে মারামারি করছে, এর গেঞ্জি ছেঁড়া, ওর মাথায় লেগেছে, চেয়ার ভাঙছে, টেবিল ভাঙছে, একটা অদ্ভুত পরিস্থিতি। ভারতীয় জন পার্টির নেতাদের বলব, আপনারা মিটিং করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সহযোগিতা নেবেন। পুলিশ পোস্টিং রেখে আপনারা মিটিং করুন। '
অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget