এক্সপ্লোর

Kolkata News: ডেপুটি মেয়রের ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ BJP-র, বিক্ষোভ হাতিবাগানে

BJP Protested On Dengue Death: কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডে শিশুকন্যার মৃত্যুতে বিক্ষোভ হাতিবাগানে।

কলকাতা: ডেপুটি মেয়রের ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, প্রতিবাদে বিধান সরণিতে পথ অবরোধ বিজেপির। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডে শিশুকন্যার মৃত্যুতে বিক্ষোভ হাতিবাগানে। প্রতিবাদীদের হাতে প্ল্যাকার্ডে ফিরহাদের ছবি। পাশে একটা প্রশ্ন, কী সেবা দিলাম ? তার ঠিক নিচেই কটাক্ষ করে লেখা, 'দুয়ারে মশা।' উত্তর কলকাতায় বড়তলায় ৫ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। বেলেঘাটার ডিভাইন নার্সিংহোম থেকে রেফার করা হয় অ্যাপোলো হাসপাতালে। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু ৫ বছরের অদৃশা পোদ্দারের। এনএসওয়ান পজিটিভ ছিল শিশুকন্যা।

আরও পড়ুন, 'দেশছাড়া করব অনুপ্রবেশকারীদের', হুঙ্কার প্রধানমন্ত্রীর

বর্ষার পরেও রাজ্যে আতঙ্ক কমেনি ডেঙ্গির। বুধবারই মৃত্য়ু হয়েছে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডের বাসিন্দা, ডেঙ্গি আক্রান্ত ৫ বছরের শিশুকন্য়ার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে ২ সপ্তাহেরও কম সময়ে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০০ জন। প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন মেয়র। বিদায় নিয়েছে বর্ষা, কিন্তু এখনও দাপট দেখাচ্ছে ডেঙ্গি।বিলায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হল বিজেপি।
 
গত বুধবার, অ্য়াপোলো হাসপাতালে মৃত্য়ু হয় কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বড়তলার বাসিন্দা, ডেঙ্গি আক্রান্ত ৫ বছরের শিশুকন্য়ার। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। প্রথমে তাঁকে উত্তর কলকাতার ডিভাইন নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গি NS 1 পজিটিভ ধরা পড়ে। কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীন ঘোষ। পাশাপাশি তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য় বিভাগের মেয়র পারিষদ। তাঁর ওয়ার্ডেই ডেঙ্গি থাবা বসানোয় এদিন হাতিবাগানে ২ নম্বর বরো অফিসের সামনে মশারি খাটিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।কিছুক্ষণের জন্য করা হয় পথ অবরোধও।শুক্রবারই সামনে এসেছে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর। মৃতের নাম, প্রদীপ মণ্ডল (৪৯) নিউটাউনের আকন্দকেশরীর বাসিন্দা ওই ব্যক্তি মারা গিয়েছেন বাড়িবেলেঘাটা আইডিতে।
 
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ২ সপ্তাহেরও কম সময়ে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০০ জন। ৩ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৪০০। ১৬ অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে হয়েছে ১১ হাজার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা গেছে, রাজ্যের ৬ টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, কলকাতা, মালদা ও হাওড়ায় বেশি বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। এই ৬ জেলাতেই গত ১৩ দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫০০ জন। ৩ থেকে ১৬ অক্টোবরক পর্যন্ত পরিসংখ্যান বলছে, কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩। যার মধ্যে নতুন করে আক্রান্ত ১৩০ জন।  

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget