এক্সপ্লোর

Kolkata News: ভয়ঙ্কর ! তুলো, ক্যাথিটার, ইঞ্জেকশনের সূচ... ওষুধের পর গুণমানের পরীক্ষায় 'ফেল' এগুলিও

Medical Equipment : বিভিন্ন ব্র্যান্ডের ২১ ধরণের প্যারাসিটামল এবং প্যারাসিটামলের কম্পোজিশনও 'ফেল'। ফেল করা ওষুধের ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। 

সন্দীপ সরকার, কলকাতা : এবার গুণমান যাচাইয়ের পরীক্ষায় 'ফেল' রোগীদের জন্য নির্দিষ্ট ইঞ্জেকশনের সূচ। পরীক্ষায় 'ফেল' করল রোগীদের তুলো-ক্যাথিটারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম। ফরিদাবাদের সংস্থার তৈরি হাইপোডারমিক সূচ স্টেরিলিটি টেস্টে 'ফেল'। কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাবের পরীক্ষায় ফেল করল এই হাইপোডারমিক সূচ। হিমাচল প্রদেশের কোম্পানিতে তৈরি নামি ভারতীয় সংস্থার তুলো গুণমানের পরীক্ষায় 'ফেল'। গুয়াহাটির কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে 'ফেল' করেছে হরিয়ানার সংস্থার তৈরি বেলুন ক্যাথিটার। ব্যাকটেরিয়াল এনডোটক্সিন পরীক্ষায় 'ফেল' করেছে এই ক্যাথিটারের নমুনা। হরিয়ানার সংস্থার তৈরি তুলো 'ফেল' করেছে কেরলমের রাজ্য ড্রাগ ল্যাবে। বিভিন্ন ব্র্যান্ডের ২১ ধরণের প্যারাসিটামল এবং প্যারাসিটামলের কম্পোজিশনও 'ফেল'। ফেল করা ওষুধের ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। 

গুণমান পরীক্ষায় ফেল গজ, তুলো, সূচ, ক্যাথিটারের মত গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম। আতঙ্কিত চিকিৎসকরা। ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট বলছে, ফেল করা চিকিৎসা সরঞ্জাম এর তালিকায় রয়েছে -

১। একটি নামি ভারতীয় সংস্থার তৈরি তুলো। হিমাচল প্রদেশের কোম্পানিতে তৈরি ওই তুলো গুণমানের পরীক্ষায় ফেল করেছে কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে।

২। গুয়াহাটির কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে ফেল করেছে হরিয়ানার সংস্থার তৈরি বেলুন ক্যাথিটার। ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট বলছে, ব্যাকটেরিয়াল এনডোটক্সিন পরীক্ষায় ফেল করেছে এই ক্যাথিটার এর নমুনা।

৩। হরিয়ানার ফরিদাবাদের একটি নামি ভারতীয় সংস্থার তৈরি হাইপোডারমিক সূচ স্টেরিলিটি টেস্টে ফেল করেছে কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে।

৪। হিমাচল প্রদেশের একটি সংস্থার তৈরি হাইপোডারমিক সূচ তিরুবনন্তপুরমের রাজ্য ড্রাগ ল্যাবে গুণমানের পরীক্ষায় ফেল করেছে। 'ক্লিনলিনেস পরীক্ষায়' এই সূচ ফেল করেছে বলে রিপোর্ট দিয়েছে ড্রাগ কন্ট্রোল।

৫। একইভাবে হরিয়ানার একটি সংস্থার তৈরি তুলো গুণমানের পরীক্ষায় ফেল করেছে কেরালার রাজ্য ড্রাগ ল্যাবে।

 এর পাশাপাশি ফেল করা ওষুধের তালিকায় রয়েছে - 

১। বিভিন্ন ব্র্যান্ডের 19 টি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ টেলমিসার্টন। মূলত হৃদরোগ, স্নায়ুর অসুখ, কিডনির সমস্যা, হাইপারটেনশনের রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে টেলমিসার্টন প্রেসক্রাইব করে থাকেন চিকিৎসকরা।

২। বিভিন্ন ব্র্যান্ডের 21 ধরণের প্যারাসিটামল এবং প্যারাসিটামল এর কম্পোজিশন ফেল করেছে গুণমানের পরীক্ষায়।

৩। ফেলের তালিকায় রয়েছে বিভিন্ন সংস্থার তৈরি 4 ধরনের রিঙ্গার ল্যাক্টেড এবং সাধারণ স্যালাইন।

৪। ফেলের তালিকায় রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত 20 ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এবং ইনজেকশন। এই তালিকায় রয়েছে, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্লাভুলেনেট, ডক্সিসাইক্লিনের মত পরিচিত ওষুধ। প্রাণঘাতী ব্যাকটেরিয়া সংক্রমণ, সেপসিস ঠেকাতে ব্যবহৃত ইনজেকশন জেনটামাইসিন। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াইয়ের অন্যতম হাতিয়ার অ্যামিকাসিন ইঞ্জেকশন।

চলতি মাসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গুণমান যাচাই এর পরীক্ষায় ফেল 198 টি নানান ব্র্যান্ডের ওষুধ, ক্যাপসুল, ইঞ্জেকশন, স্যালাইন এবং চিকিৎসা সরঞ্জাম। এই সব ফেল করা ওষুধ এর ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে সব ওষুধ বিক্রেতা, হোলসেলার, হাসপাতালকে নির্দেশ পাঠানো হয়েছে কারও কাছে এই ওষুধের স্টক থাকলে সেটা অবিলম্বে বাজারজাত ও ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কোনরকম কেনা-বেচা, সেবন করা চলবে না। সব রকম সাপ্লাই চেন থেকে সরিয়ে ফেলতে হবে এই সমস্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ভিডিও

Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |
7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget