এক্সপ্লোর

Kolkata News: ফিরহাদের ওয়ার্ডে নৃশংস খুনে গ্রেফতার ২, ঘটনাস্থলে পুলিশ কমিশনার, 'প্রদীপের নীচেই অন্ধকার', নিশানা সুকান্তর

Chetla Murder Case: খাস কলকাতায় নৃশংস খুনে সুকান্তর নিশানায় মেয়র, কী বললেন পুলিশ কমিশনার?

কলকাতা: খাস কলকাতার বুকে খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডে  এক ব্যক্তিকে  শাবল ঢুকিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। চেতলায় খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন, নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ! মাইকে সতর্কতা জারি, চালু করা হল কন্ট্রোলরুম, সম্ভাব্য দুর্যোগের আগে প্রস্তুত প্রশাসন

খাস কলকাতায় নৃশংস খুনে ঘটনাস্থলে পুলিশ কমিশনার, 'প্রদীপের নীচেই অন্ধকার', নিশানা সুকান্তর

এই ঘটনায় পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, দুই জনকে আমরা গ্রেফতার করেছি। তিন জন সঙ্গেই ছিল (মৃত্যুর আগে ওই ব্যক্তি-সহ ৩)। আরও প্রমাণ রয়েছে। তা নিয়ে এই মুহূর্তে বলছি না। কিন্তু এভিডেন্স থেকে এটা পরিষ্কার আছে, যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের সরাসরি যোগ রয়েছে।' অপরদিকে, বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, 'ছোটবেলায় পড়তাম, প্রদীপের তলায় অন্ধকার। বাস্তবে সেটাই দেখা যাচ্ছে, মেয়র যে ওয়ার্ডে থাকেন, যে ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন,  সেই ওয়ার্ডে, আমাদের মহানাগরিকের ওয়ার্ড, সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে রেস্ট অব দ্য কলকাতাতে কী অবস্থা চলছে, তাহলে তো সহজেই অনুমেয়। যারা খুন হয়েছেন, এবং খুন করেছে, কোনও না কোনও তৃণমূল যোগ খুঁজে পাবেন।'

খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ

খাস কলকাতার বুকে খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ চেতলায় ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসরে যোগ দিয়েছিলেন ৪২ বছর বয়সি অশোক পাসওয়ান। সেখানেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বচসার জেরে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে অশোক পাসওয়ানের গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল।চেতলার প্রত্যক্ষদর্শী ও বাসিন্দা বলেন, ৪ থেকে ৫ জন ছিল, মদ খাচ্ছিল, বাসের পিছনে, পুরনো আক্রোশ থাকতে পারে, গলায় শাবল ঢুকিয়ে দিয়েছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুলিশ হাসপাতালে নিয়ে গেছে কিন্তু বাঁচাতে পারল না। এই ৮২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। সেখানে একাধিক জায়গায় কোনও সিসি ক্যামেরা নেই। এই রকম নৃশংস খুনের পরে একের চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget