এক্সপ্লোর

Debangshu on Anubrata: ব্যাঙ্কে টাকা প্রকাশ্যে রেখেছিলেন অনুব্রত, কী করছিল আয়কর দফতর ? প্রশ্ন দেবাংশুর

Debangshu Attacks Income Tax Dept: অনুব্রত-র কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করেছে সিবিআই, কী প্রতিক্রিয়া দিলেন দেবাংশু ভট্টাচার্য ?

কলকাতাঃ   পার্থ-অর্পিতাকাণ্ডের পর এবার অনুব্রত-র (Anubrata Mandal) কাছ থেকে প্রায় ১৭ কোটি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI) । এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। 

তিনি এদিন বলেন, 'সূত্রের কোনও খবরে আমি কোনও মন্তব্য করতে পারবো না। তাঁদের কত কোম্পানি রয়েছে, সেগুলি যতক্ষণ না সামনে প্রকাশ্যে আসবে, ওই ভিতরের খবরের উপরে আমরা কিছু বলতে রাজি নই। তবে এই টুকু বলতে পারি, যদি ফিক্স ডিপোজিট কিছু থেকে থাকে, এতটাকা তিনি সেটা প্রকাশ্যে রেখেছিলেন, ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে রেখেছিলেন। আর সেই সিস্টেমের মধ্য়ে রেখে থাকেন, আয়কর দফতর তো সেটা এতদিন ধরে দেখেছে চোখের সামনে। আয়কর দফতর তো রাজ্য সরকারের নয়। এখন বিষয়টা হচ্ছে, নিশ্চয়ই তার ব্যবসা ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হয়েছে। সেই জন্য আয়কর এতদিন কিছু করেননি। সেটা সিবিআই-কে ভাঙতে হল, ইনকাম ট্য়াক্স কী করছিল ? আমার বক্তব্যের জায়গা হচ্ছে এগুলি বলে কোনও লাভ নেই। তদন্ত করুন কিছু যদি একটা প্রমাণ সহ বেরিয়ে আসে, তারপরে আমরা দলের তরফ থেকে যা জানানোর জানাবো।' যদিও এত টাকার উৎস কী ? প্রশ্নের উত্তরে তিনি এই ইস্যুতে বলেন, জমিদার পরিবারের ছেলে ছিলেন' অনুব্রত।

উল্লেখ্য, পার্থ-অর্পিতার পর এবার অনুব্রতর  অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকা। অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করেছে সিবিআই।  প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। টালিগঞ্জ, বেলঘড়িয়া দফায় দফায় দুটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ টাকা, সম্পত্তি, কোম্পানি সহ একাধিক নথি উদ্ধার করেছে ইডি। 'টাকা আমার নয়', বলে ইতিমধ্য়েই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেই ঘটনার পর সামনে এল অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ড। 

আরও পড়ুন,'তৃণমূলের নেতারা চোর, সাদা খাতায় মজা বেশি', অনুব্রত-র ১৭ কোটি বাজেয়াপ্ত কাণ্ডে বিস্ফোরক সুজন 

এদিকে ইতিমধ্য়েই অনুব্রতকে গ্রেফতারের ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' আর মমতার এই প্রতিক্রিয়ার পরেই, 'আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে' অনুব্রত-র, দাবি আইনজীবীর। অনুব্রত-র আইনজীবী জানিয়েছেন, 'দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন। তাতে ওনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এবং উনি বলেছেন, জানতাম দিদি পাশে থাকবেন। উনি জানেন আমি নির্দোষ। এই ঘটনার সঙ্গে আমার কোনওভাবে যোগসূত্র নেই।আইনজীবী আরও বলেন, 'সবাই জানেন, উনি শারীরিকভাবে অসুস্থ। সেই অবস্থাতেই একটা আত্মবিশ্বাস ওনার মধ্যে অবশ্যই এসেছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget