এক্সপ্লোর

Durga puja: ৯৫ বছরে পা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোত্‍সবের, এবারের থিম 'মায়া মহল'

Belgachiya Durga Puja 2022: বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোত্‍সব কমিটির পুজো এবার ৯৫ বছরে পা দিল।

কলকাতা:  বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোত্‍সব কমিটির পুজো (Durga Puja 2022) এবার ৯৫ বছরে পা দিল। বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে এই পুজোর মণ্ডপ। পুজোর থিম মায়া মহল। থিম শিল্পী হলেন সুব্রত বন্দ্যোপাধ্যায় (Subrata Banerjee)।প্লাইউডের ওপর আর্ট বোর্ডের কাজ।

আজ মহাষষ্ঠী, পুজোয় মেতে উঠেছে সারা শহর। অধিকাংশ পুজোতেই এখন থিম পুজোর হিড়িক।  বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোত্‍সব কমিটির পুজোকে অপরূপ করে তুলতে এবার প্লাইউডের ওপর আর্ট বোর্ডের কাজ করে নজর কেড়েছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বেলগাছিয়াতেই নয়, থিম পুজোয় নজর কেড়েছে কলকাতার আরও একাধিক পুজো, যারা জিতে নিয়েছে এবিপি শারদ সম্মান।গলফ ক্লাব রোডের আটলান্টা ক্লাবের  পুজোর বয়স ৮৩ বছর।  এবার দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হয়েছে ১০০ ফুট উঁচু মণ্ডপ। স্থাপত্যে সেরার এবিপি আনন্দ শারদ সম্মান পেল আটলান্টা ক্লাব। দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ।  সেরার এবিপি আনন্দ শারদ সম্মানের মুহূর্তে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী। 

কলকাতায় ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। দিনভর ঠাকুর দেখা শুরু, যদি কোনও সেরা পুজো বাদ পড়ে যায়, তাই স্কুলের কচিকাচারা কোনও পুজোই বাদ দিতে চান না। তার উপর আবার হাওয়া অফিস জানিয়েছে, পুজোয় এবারও বৃষ্টির আশঙ্কা। মহাষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সপ্তমী থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর। সুতরাং পুজো দেখতে পরিবারকে নিয়ে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। সাবধানে দেখুন পুজো। তবে পাশাপাশি, কোভিড মুক্ত থাকতে ভিড এড়িয়ে চলুন। স্যানিটাইজার সঙ্গে রাখুন। বাড়ি ফিরে দেরি করে শুলেও আলস্যে মশারি টানাতে ভূলবেন না। পুজোর কদিন যতোটা পারবেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। শরীরের ইমিউনিটি ঠিক থাকবে। ওয়াদর চেঞ্জের সময় ঠান্ডা লাগবে না। আপনি তাহলে পুরোপুরি কোভিড মুক্ত থাকতে পারবেন।

আরও পড়ুন, মহাষষ্ঠীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 কলকাতার পুজোর নির্ঘণ্ট দেখুন একনজরে

মহালয়া  ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার

মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার

মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার

মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

মহাদশমী  ৫ অক্টোবর ২০২২ বুধবার

কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget