এক্সপ্লোর

Parambrata Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের, ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি' দেওয়ার অভিযোগ

Kolkata News: পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে।

সৌভিক মজুমদার, কলকাতা : ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি', পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হওয়ার পরেই উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠেছে। 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক', এই লিখে পোস্ট করেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২০২১ সালে ২ মে ভোটের ফল ঘোষণা হয়েছিল। সেদিন বিকেল ৪টা নাগাদ তৃণমূলের জয়ের পরেই এই পোস্ট করেন পরমব্রত। 'হোক হোক'। এই লিখে পরমব্রতর সেই পোস্টে কমেন্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২১ সালের সেই বিধানসভা ভোটের পরেই খুন হন অন্তত ৫০জন বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ, পরমব্রতর পোস্টের ১ ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় অভিজিৎ সরকার খুন হন। এর পরেও একের পর এক বিজেপি কর্মী-সমর্থক খুন হন এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এছাড়াও অভিযোগ, এই ধরনের বক্তব্য থেকে উৎসাহিত হয়ে গণহত্যা চালিয়েছিল তৃণমূল। ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে গড়িয়াহাট থানায় নালিশ এই দুই অভিনেতার বিরুদ্ধে। পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এক আইনজীবীর। 

“পরমব্রতর 'উস্কানি' মূলক ট্যুইটের পরেই অভিজিৎ খুন” ! বিস্ফোরক অভিযোগ BJP বিধায়ক তরুণজ্যোতির, কাঠগড়ায় তুললেন স্বস্তিকাকেও

আইনজীবী জয়দীপ সেন এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে লেখা হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের ভূমিকা ন্যক্কারজনক ছিল। অভিযোগপত্র এও বলা হয়েছে, ২০২১ সালের ২ মে ভোটের ফল ঘোষণার পর বিকেলের দিকে সমাজমাধ্যমে পরমব্রত যে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে স্বস্তিকা যে কমেন্ট করেছিলেন, তাতে উৎসাহী হয়ে, অনুপ্রাণিত হয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। আইনজীবী জয়দীপ সেন তাঁর অভিযোগপত্রে স্পষ্ট করে এও লিখেছেন যে, ২০২১ সালের ২ মে ভোটের ফল প্রকাশের পর পরমব্রতর করা সমাজমাধ্যমের পোস্ট এবং পোস্ট হওয়ার মিনিট ১৫ পরে স্বস্তিকার করা কমেন্টের এক ঘণ্টার মধ্যেই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। অত্যন্ত গুরুতর অভিযোগ করা হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বেলেঘাটার বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় ইতিমধ্যেই অনেককে গ্রেফতারও করা হয়েছে। এবার এই ঘটনায় পরমব্রত এবং স্বস্তিকার নামেও উঠেছে গুরুতর অভিযোগ। গড়িয়াহাট থানায় আইনজীবী জয়দীপ সেন যে অভিযোগ করেছেন, সেখানে সরাসরি বলা হয়েছে, পরমব্রতর পোস্ট এবং সেখানে স্বস্তিকার কমেন্ট, সমাজমাধ্যমের এ হেন পোস্ট থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা উৎসাহী হয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উপর প্রবল অত্যাচার চালিয়েছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget