এক্সপ্লোর

Rampurhat X-Ray Machine Controversy: বিকল এক্স-রে মেশিন, ফের পরিষেবা ব্যাহত রাজ্যের সরকারি হাসপাতালে

Birhum News: হাসপাতাল সূত্রে জানা গেছে, রামপুরহাট মেডিক্যাল কলেজে, দৈনন্দিন গড়ে প্রায় ৪০০ রোগী এক্স-রে পরিষেবা পেয়ে থাকেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আবার বিকল এক্স রে মেশিন। আবার স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হল বীরভূম রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat Medical College)। বিনা মেঘে জল ঢুকে বন্ধ হল রামপুরহাট মেডিক্যালের পুরনো ভবনের ভিতরে থাকা পিপিপি মডেলের এক্স রে ঘর। রোগী ভোগান্তি চরমে।

স্বাস্থ্য পরিষেবা ব্যাহত: জলে ডুবে আছে এক্স-রে মেশিনের কেবল। আর এক্স-রে রুমের বাইরে বড় বড় হরফে লেখা - জলে এক্স-রে মেশিন ডুবে থাকার জন্য পরিষেবা বন্ধ আছে। ফলে পোস্টার দেখেই ফিরে যেতে হচ্ছে রোগীদের। প্রায় এক সপ্তাহ ধরে মিলছে না জরুরি বিভাগের ডিজিটাল এক্স রে পরিষেবা। দুর্ভোগের এই ছবি, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রামপুরহাট মেডিক্যাল কলেজে, দৈনন্দিন গড়ে প্রায় ৪০০ রোগী এক্স-রে পরিষেবা পেয়ে থাকেন। মেশিন খারাপ হওয়ায়, সেই সমস্ত কাজও থমকে গিয়েছে। কিন্তু, কোথা থেকে জল আসছে এক্স-রে রুমে? দেখা গেল, হাসপাতালের বাইরে উপচে পড়েছে ড্রেনের জল। হাসপাতালের এক্স-রে বিভাগের কর্মী মইনুল হাসান বলেন, "আমাদের হাইড্রেন যেটা রোডের উপর যে হাইড্রেন আছে। ওটা জ্যাম হয়ে পুরো মজে গিয়েছে। হাসপাতালের পুরো জলটা বের হতে পারছে না। মেশিন শিফ্ট হওয়ার কথা আছে। সেটা আমাদের স্বাস্থ্য ভবন থেকে অর্ডার হয়নি। বিল পাশ হয়ে যাবে। তখন ভাবনা-চিন্তা হবে।'' একদিন, দুইদিন নয়। ৬ দিন কেটে যাওয়ার পরও কেন স্বাভাবিক হল না পরিষেবা? হাসপাতালের MSVP পলাশ দাস বলেন, "আমাদের দিক থেকে যা করণীয়, সেটা করার জন্য যাবতীয় যেখানে যেখানে যোগাযোগ করা সম্ভব, সেখানে যোগাযোগ করেছি। যাবতীয় যোগাযোগ করেছি। বাইরের ড্রেনটা পরিষ্কার করলেই আমাদের এই জলটা বেরোবে।''

তবে এই ছবি তো নতুন নয়। গত বছরের জুলাইতে, জল ঢুকে খারাপ হয়ে যায় এক্স রে মেশিনের বোর্ড সহ নেটওয়ার্ক কেবল। প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে, ৫ দিন পর চালু করা হয় পরিষেবা। তার ঠিক একমাস বাদে ফের সমস্যা দেখা যায়। যার পুনরাবৃত্তি ঘটল এক বছরের মধ্যেই। এই অবস্থার খবর পেয়েই হাসপাতাল পরিদর্শনে যান রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা রামপুরহাট মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "আমি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটিকে অ্যাকশন নেওয়ার জন্য বলি। এবং তাঁরা লোক-টোক পাঠিয়ে আগামী সোমবার থেকে আবার পরিষ্কার হবে।''

আরও পড়ুন: Shantiniketan Basanta Utsav: দোলে সাধারণের জন্য বন্ধ শান্তিনিকেতনের দরজা, কবে হবে বসন্ত উৎসব?

সেরা শিরোনাম

West Bengal News Update: ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Food Inspection: নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget