এক্সপ্লোর

Kolkata News: প্রতিবেশীরা জানেন তিনি চাকরিরত, ED-র দাবি 'ডিরেক্টর', ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে হানা !

ED On Bank Fraud Case : ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায়, হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা

প্রকাশ সিনহা, কলকাতা : সাতসকালে কলকাতা, হাওড়া-সহ ৩টি জায়গায় ইডি তল্লাশি। ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডি-র তল্লাশি। হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে, দাবি ইডি-র। এই মামলায় আগেই শিল্পপতি সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করেছে ইডি।

৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটা অভিযোগ ছিল। এবং সেই টাকা কোথায় গেল, সেই খোঁজ যখন ইডি আধিকারিকরা নিতে যান, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে একাধিক সংস্থার নাম সামনে আসে। এবং সেই কোম্পানিগুলির একটি কোম্পানির ডিরেক্টর হচ্ছেন দীপক জৈন।এদিকে এদিন সাতসকালে ইডির তল্লাশির খবর পেয়ে বাইরে বেরিয়ে এসেছেন প্রতিবেশীরা। 

সাংবাদিক: দাদা, এই দীপক জৈন, আপনার প্রতিবেশী। উনি কী করেন ?

 প্রতিবেশী: কোনও একটা কোম্পানিতে চাকরি করেন।

সাংবাদিক: ইডি বলছে, তিনি একটা কোম্পানির ডিরেক্টটর..

 প্রতিবেশী: জানা নেই। হতে পারে..

 অর্থাৎ প্রতিবেশীরা জানেন যে,  দীপক জৈন চাকরি করেন। কিন্তু ইডি তরফে বলা হয়েছে, তিনি একটি কোম্পানির ডিরেক্টর। আর এখানেই আসছে প্রশ্ন। তাহলে কি কোনও ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল ? এবং চাকরির নামে তাঁকে ডিরেক্টর বানিয়ে দেওয়া হয়েছিল ? 

 গত বছরের শেষে এই অভিযোগ পেয়ে প্রায় ১৮ ঘণ্টা একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কর্ণধার সঞ্জয় সুরেকা। সেবার সকাল সাড়ে ৭টা থেকে কলকাতা, শহরতলি এবং জেলায় ১০টি জায়গায় একযোগে অভিযান চালিয়েছিল ইডি।  তল্লাশি অভিযান চালানো হয়েছিল আরও কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে। গভীর রাতে ইডি গ্রেফতার করেছিল সঞ্জয় সুরেকাকে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, শিল্পপতির বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সাড়ে চার কোটি টাকার সোনার গয়না। ED-সূত্রে দাবি ছিল, বাজেয়াপ্ত করা হয়েছিল একাধিক বিদেশি গাড়ি। 

আরও পড়ুন, বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, কী জানা গেল পোস্টমর্টেম রিপোর্টে ?

ED-সূত্রে দাবি ছিল, ব্যাঙ্কশাল কোর্টের ইডির বিশেষ আদালতে তোলা হয়েছিল ধৃতকে। ED-র আইনজীবী বলেছিলেন, ৬হাজার ২০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ ছিল ধৃতের বিরুদ্ধে।  ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ভুয়ো কোম্পানির মাধ্যমে পাচার করা হয়েছিল। সেই টাকা কোথায় গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। ED সূত্রে খবর, ২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ দায়ের হয়। পরবর্তীতে টাকার পরিমাণ দাঁড়ায় ৬় হাজার ২০০ কোটি টাকা।  সেই মামলাতেই মঙ্গলবার কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget