এক্সপ্লোর

Kolkata News: ED-র নজরে এবার কল সেন্টার প্রতারণায় অভিযুক্ত কুণাল গুপ্তা

ED on Kunal Gupta: কুণালের বিরুদ্ধে প্রায় ১ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কুণালের রক্ষাকবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন জানাচ্ছে ইডি।

কলকাতা: ইডির নজরে এবার কল সেন্টার প্রতারণা চক্রের অভিযুক্ত কুণাল গুপ্তা (Fraud Case)। ইডি সূত্রে দাবি, কলকাতায় কল সেন্টার প্রতারণা চক্রের অভিযুক্ত কুণাল গুপ্তা। দীর্ঘদিন দুবাইতে ছিল অভিযুক্ত। তাঁর নামে লুক আউট সার্কুলারও জারি করে রেখেছিল ইডি (ED)।

 কয়েকদিন আগে নিজেই ইডির দফতরে চলে আসে কুণাল। রায়ের কপি দেখিয়ে দাবি করে, তাঁকে রক্ষাকবচ দিয়েছে আদালত। ফলে তাঁকে গ্রেফতার করতে পারেনি ইডি। কুণালের বিরুদ্ধে প্রায় ১ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। একাধিক প্রভাবশালী যোগও থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কুণালের রক্ষাকবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন জানাচ্ছে ইডি।

উল্লেখ্য, এর আগেও গত এপ্রিলে শহরে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করেছিল পুলিশ (Police)। বিধাননগর সাইবার ক্রাইম থানায় গোপন সূত্রে খবর এসেছিল যে, সল্টলেক সেক্টর ফাইভ এর বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়ো কল সেন্টার চলছে। এরপরে হানা দিয়েছিল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সাত জনকে। পুলিশ জানতে পারে যে, বেলজিয়াম বিদেশি নাগরিকদের কল করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করছিল এই বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে সংস্থাটি। তারই পরীক্ষাতে ওই ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে সাত জনকে গ্রেফতার করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

গতবছরের শেষদিকেও, নিউটাউনে (New Town) ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) হদিশ মিলেছিল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছিল ইকো পার্ক (Eco Park) থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসেছিল প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, এরপর খতিয়ে দেখা শুরু করে ইকো পার্ক থানার পুলিশ। 

আরও পড়ুন, স্কুলে আসতে ভরসা ডিঙি, দিনের পর দিন অনুপস্থিত শিক্ষকরা, বিপাকে পড়ুয়ার দল

প্রতারণার আরও উদাহরণ শহরে ছড়িয়ে রয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) উজ্জ্বলা প্রকল্পে (Ujjala Yajana) বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। জানা যায়, হাওড়ার (Howrah) জগত্‍বল্লভপুর থানা এলাকার বাসিন্দা, কমপক্ষে ১৫ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget