এক্সপ্লোর

Kolkata News: বিয়েতে আপত্তি, বিজয়গড়ে বান্ধবীর বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিকের গুলি

Bijoygarh: বিজয়গড়ে বাড়ির বারান্দায় বসে থাকার সময় রাস্তা থেকেই গুলি। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট, এখনও অধরা অভিযুক্ত যুবক।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : কৃষ্ণনগরের ছায়া কলকাতায়, প্রাক্তন প্রেমিকার বাবাকে 'খুনের চেষ্টা'। বিয়েতে আপত্তি, বান্ধবীর বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিকের গুলি। বিজয়গড়ে বাড়ির বারান্দায় বসে থাকার সময় রাস্তা থেকেই গুলি। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট, এখনও অধরা অভিযুক্ত যুবক। এর আগে বেঙ্গালুরুতে থাকার সময় যুবতীর উপরেও হামলা করা হয়।

অভিযোগ, বিয়েতে আপত্তি থাকায় প্রাক্তন প্রেমিকার বাবাকেই খুনের চেষ্টা যুবকের। বিজয়গড় বাজার সংলগ্ন পচা পানের গলি এলাকায় সোমবার সন্ধে পৌনে সাতটা নাগাদ ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। চ্যাটার্জি ভিলা নামের এক বাড়িতে হয় হামলা। বাড়ির পাশে একটি গলি রয়েছে। সেখানে থাকা গেট বন্ধ ছিল। কলিং বাজালে ভিতর থেকে বেরিয়ে আসেন তরুণী এবং তাঁর বাবা। আচমকাই গুলি চালায় ওই যুবক। দেওয়ালে বুলেটের দাগ দেখা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে যাদবপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের আধিকারিকরাও আসেন এলাকায়। এখনও অধরা অভিযুক্ত। তাঁর খোঁজে চলছে তল্লাশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিঠে স্কুলব্যাগের মতো ব্যাগ নিয়ে এক যুবককে বেরোতে দেখেছেন তাঁরা। 

সন্ধেবেলা শব্দ হয়ে আশপাশে লোক প্রথমে ভেবেছিলেন যে আজ ছটপুজোর জন্য হয়তো বাজি ফাটছে। পরে জানা যায় এই ভয়ঙ্কর কাণ্ড। জানা গিয়েছে, এই তরুণীকে অনেকদিন ধরেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই যুবক। তবে বিয়েতে রাজি ছিলেন না তরুণী। পুলিশ সূত্রের খবর, বেঙ্গালুরুতে ওই তরুণী পড়াশোনা করার সময়েও তাঁর উপরে হামলা হয়েছিল। আহত হওয়ায় সেলাই করতে হয়েছিল তরুণীর শরীরে। জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে লায়েলকা, বাঘাযতনীদের দিকে যাওয়ার রাস্তায় চলে যান অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, অনেকদিন ধরেই ওই অভিযুক্ত যুবক তরুণীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। 

পুলিশ সূত্রে খবর, যুবক যখন এই বাড়িতে হামলা করতে এসেছিলেন তখন গ্রিলের গেট বন্ধ ছিল। কলিং বেল শুনে তরুণী এবং তা৬র বাবা বেরিয়ে এলেও তাঁরা গেট খোলেননি। গেটের মধ্যে দিয়েই গুলি চালানো হয়। ভিতরের দেওয়ালে বুলেটের হোল তৈরি হয়ে গিয়েছে। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। আতঙ্কিত হামলা হওয়া ওই বাড়ির সদস্যরাও। নিজের বাড়ির ভিতর বারান্দায় ছিলেন তরুণীর বাবা। সেই সময়েই আচমকা তাঁর দিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। একটু জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাতজোরে এ যাত্রায় রক্ষা পেয়েছেন ওই ব্যক্তি। 

 

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget