এক্সপ্লোর

Kolkata News: সাদা বাড়ির দোতলার জানালায় ভয়াবহ দৃশ্য, দাউদাউ আগুন সল্টলেকের CE ব্লকের ৮৬ নম্বর বাড়িতে !

Kolkata Salt Lake Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বাসিন্দারা..

কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ সল্টলেকের CE ব্লকের ৮৬ নম্বর বাড়ির দোতলায় আগুন লাগে। বেশ কিছুক্ষণের চেষ্টায়  দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লাগে বলে খবর। আতঙ্কিত হয়ে বাড়ির বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করেছে ওই পরিবার। 

আরও পড়ুন, আজ হাইকোর্টে টেট মামলার শুনানি, প্রমাদ গুনছেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক !

সম্প্রতি সল্টলেকের DA 4 ব্লকে একটি বাড়িতে আগুন লেগেছিল। ঝলসে মৃত্যু হয় এক ব্যক্তির।  খবর পেতেই, ঘটনাস্থলে গিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বোস। জানা গিয়েছিল, দেবর্ষি গঙ্গোপাধ্যায় পেশায় ব্যবসায়ী। বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি তিনতলার ওই ঘরে বসে মদ্যপান করছিলেন। এবং ধূমপান করছিলেন। তাই কীভাবে আগুন লাগল, তা তদন্ত সাপেক্ষ হলেও, ধূমপানের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল তখন। 'স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভাল ছিল না। বর সুস্থ অবস্থায় ছিল না। মদ্যপ ছিল,তাই বাইরে বার করা যায়নি', বলে দাবি স্থানীয়দের। 

যখন আগুন লেগেছিল, ওই সময় তাঁর স্ত্রী ও পাঁচ বছরের মেয়েও বাড়িতে ছিল।  সেই সময় ডাইনিংরুমে মেয়েকে খাওয়াচ্ছিলেন মা। আগুন লাগতেই তারা কোনওরকমে বেরিয়ে আসতে পারলেও তিনতলার ঘরে আটকে পড়েছিলেন দেবর্ষি গঙ্গোপাধ্যায়। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিভিয়েছিল। দমকল কর্মীরা তিনতলার ওই ঘরে পৌঁছে দেখতে পেয়েছিলেন, সেখানে সিগারেটের টুকরো পড়ে ছিল।পাশের বাড়িটি ডক্টর সুকুমার মুখোপাধ্যায়ের বাড়ি। যখন আগুন লাগে, সেই সময় তখন সেখানে চেম্বার চলছিল। সেখানে ছুটে গিয়ে খবর দেয় স্ত্রী।

এরপর দমকলে খবর দেওয়া হয়েছিল। কিন্তু সল্টলেকের CE ব্লকের মতোই এই এলাকাতেও একই অভিযোগ উঠেছিল। দমকলের আসতে ৩০ মিনিট দেরি হয় বলে, পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল। তবে দমকল আসতে দেরি হওয়ার কারণ হচ্ছে, ঠিকানা বিভ্রাট। যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি সল্টলেকের DA 4 ব্লক। কিন্তু দমকলের কাছে খবর গিয়েছিল যে সেটা নাকি BA ব্লক। ফলে এই ঠিকানা বিভ্রাটেই দমকলের আসতে ৩০ মিনিট দেরি হয়েছিল।

গত কয়েক বছরে কলকাতায় একাধিক জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার। তবে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ের ওই এলাকায় আকাশ ছেয়েছে কালো তারে। শর্ট সার্কিটের জন্যও আগুন লাগার ভুরিভুরি ঘটানার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা। কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ? অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ ? আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ? ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget