এক্সপ্লোর

Kashmir Attack: পহেলগাঁও হামলার ৬ দিনের মাথাতেও জড়িত জঙ্গিরা অধরা ! জম্মুর এই দুই জেলায় চলছে তল্লাশি..

Kashmir Attack New Information Comes Out: জম্মুর ডোডা ও কিশতোয়ার জেলায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি, প্রায় ডজনখানেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি রয়েছে এই দুই জেলায়

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার ৬ দিনের মাথাতেও জড়িত জঙ্গিরা অধরা। টানা তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জম্মুর ডোডা ও কিশতোয়ার জেলায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। প্রায় ডজনখানেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি রয়েছে এই দুই জেলায়। এই সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ। নাশকতার লিঙ্কম্যান সন্দেহে আগেই ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। জঙ্গিদের বাড়ি ধরে ধরে তল্লাশি চলছে। 

আরও পড়ুন, নির্লজ্জ পাকিস্তান, পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা, পাল্টা জবাব ভারতীয় সেনার..

প্রত্যেক ভারতীয়র রক্ত ফুটছে। ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দেবই। পহেলগাঁও হামলা নিয়ে ফের একবার নাম না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। একইভাবে হুঙ্কার শোনা গেছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলাতেও। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে ভারতীয় সেনা অ্যাকশনে নেমেছে ভূস্বর্গে। কিন্তু প্রত্যাঘাত কবে হবে? সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিহারের সভার পর এবার মন কি বাত-এ পহেলগাঁওকাণ্ডে ফের নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

ভূস্বর্গ কাশ্মীরে মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। ভয়াবহ জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ২৬টা প্রাণ। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দু পর্যটকদের। পাকিস্তানি জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার প্রত্য়াঘাত চাইছে গোটা দেশ। রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে তিন বাহিনীর সেনাও।এই পরিস্থিতিতে রবিবার মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি ও তাদের মদতদাতাদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পহেলগাঁওয়ে ওই হামলা, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের হতাশা, কাপুরুষতাকে প্রকাশ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র পাশে রয়েছে গোটা বিশ্ব। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবার আশ্বাস দিচ্ছি, তারা ন্যায়বিচার পাবে। ন্যায় মিলবেই। এই হামলায় দোষী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে।
 
এর আগে বিহারের সভামঞ্চ থেকে পহেলগাঁও হামলার ৪৮ ঘণ্টার মধ্যে, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেবে এবং তাদের যারা মদত দেয়, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তাদের ধরে আনা হবে। সন্ত্রাসবাদ কখনই ভারতের প্রাণশক্তি ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদীদের শাস্তি পেতেই হবে।' একইভাবে হুঁশিয়ারির সুর শোনা গেছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলায়। প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিংহ, আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই ঘটনার জন্য় যারা দায়ী খুব শিগগিরই তারা যোগ্য় জবাব পাবে।
 
প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী--হুঁশিয়ারির তালিকা লম্বা হচ্ছে, কিন্তু বদলা কবে নেওয়া হবে? প্রশ্ন তুলছে বিরোধীরা। জম্মু ও কাশ্মীর ডোরু কংগ্রেস বিধায়ক গুলাম আহমেদ মির বলেন, 'প্রত্যাঘাতের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এইরকম পদক্ষেপ মোদি সরকার আগেও নিয়েছে।  এখন যে পদক্ষেপের ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে বোঝা যাবে তার কতটা কার্যকর হল। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা উচিত ছিল। প্রধানমন্ত্রীর অনুপস্থিতির কারণে বিষয়টির গুরুত্ব কমে গেছে।'

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, এটা পাকিস্তানের প্রতি আরও সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকি দেওয়ার সময় নয়। তারা বুঝতে পারে, এরকম ভাষায় শিক্ষা দেওয়ার সময় এসেছে। পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময় এসেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ  কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'গোটা দেশের ১৪০ কোটি মানুষ, সব বিরোধী দল আপনার পাশে আছি। আপনি পদক্ষেপ নিন। আপনি পদক্ষেপ নিন। কিন্তু ৪-৫ দিন হয়ে গেল কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না।  প্রধানমন্ত্রী হিসেবে এমন কিছু করবেন না যাতে দুটো ধর্মের মধ্যে অপ্রত্যাশিত কিছু ঘটে। গোটা দেশ আপনার সাথে আছে। সব রাজনৈতিক বিরোধী দল আপনার সঙ্গে আছে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget