এক্সপ্লোর

Kolkata News: রাতভর বৃষ্টিতে কলকাতার রাস্তায় হাঁটু জল, জলমগ্ন ধর্মতলা, কৈখালি-সহ একাধিক এলাকা, ভোগান্তি চরমে

Kolkata Heavy Rain Water Logging : টানা বৃ্ষ্টিতে জলমগ্ন ধর্মতলা, পোস্তা, বড়বাজার-সহ একাধিক এলাকা, হাঁটু জল জমে সমস্যার মুখে নিত্য যাত্রীরা

কলকাতা: নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। টানা বৃ্ষ্টিতে জলমগ্ন ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালি, দমদম। জল জমেছে এজেসি বোস রোড উড়ালপুলের একাংশে।

আরও পড়ুন, নিম্নচাপের মাঝেই অমাবস্যার কোটাল, উত্তাল নদী ও সমুদ্র, গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেল উত্তরপ্রদেশের বাসিন্দা !


Kolkata News: রাতভর বৃষ্টিতে কলকাতার রাস্তায় হাঁটু জল, জলমগ্ন ধর্মতলা, কৈখালি-সহ একাধিক এলাকা, ভোগান্তি চরমে

সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উল্টোডাঙায় ১০১ মানিকতলায় ৯৭, তপসিয়ায় ৭৯, ঠনঠনিয়ায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ৭০, বীরপাড়ায় ৫৫ ও বেলগাছিয়া ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।


Kolkata News: রাতভর বৃষ্টিতে কলকাতার রাস্তায় হাঁটু জল, জলমগ্ন ধর্মতলা, কৈখালি-সহ একাধিক এলাকা, ভোগান্তি চরমে

 IMD সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৮ শে জুলাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা।

 সুস্পষ্ট নিম্নচাপ বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এর অভিমুখ। আগামী দু'দিনে এই সিস্টেম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে এটি উত্তর ওড়িশা হয়ে ঝাড়খান্ড ও ছত্রিশগড়ের দিকে চলে যাবে। মৌসুমী অক্ষরেখা লুধিয়ানা মুজাফফরনগর বরেলি গোরখপুর মুজাফফরপুর আসানসোলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপের এলাকা অর্থাৎ উত্তর ও বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। 


Kolkata News: রাতভর বৃষ্টিতে কলকাতার রাস্তায় হাঁটু জল, জলমগ্ন ধর্মতলা, কৈখালি-সহ একাধিক এলাকা, ভোগান্তি চরমে


  দক্ষিণবঙ্গে শুক্রবার মূলত মেঘলা আকাশ। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। অতিভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া  পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। 

 শনিবার ও রবিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। সপ্তাহান্তেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ও হাওড়া জেলাতে।

সেরা শিরোনাম

Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
Durga Puja 2026: জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
জেলবন্দি সুজিত, শ্রীভূমির পুজোতে এবারের থিম কী ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget