এক্সপ্লোর

Thakurpukur Road: ঠাকুরপুকুর বাজারের কাছে রাস্তায় বিশাল ধস ! জল-বিদ্যুৎ পরিষেবা ব্যাহত; সমস্যায় স্থানীয়রা

Road Damage: আশপাশের বাড়িগুলির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বেহালার (Behala) ঠাকুরপুকুর বাজারের (Thakurpukur Market) কাছে ডায়মন্ড হারবার রোডে (Diamond Harbour Road) রাস্তায় ধস। আজ সকাল ৮টা নাগাদ আচমকা ধস নামে। ধস নেমে রাস্তার ধারের সিইএসসির (CESC) বক্স হেলে পড়েছে। ধসে অনেকখানি বসে গেছে রাস্তা। বিশালাকারের গর্ত তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঠাকুরপুকুর থানার (Thakurpukur PS) পুলিশ ও পুরকর্মীরা। সাদা বালি দিয়ে ধসে যাওয়া রাস্তার অংশ বোজানোর চেষ্টা করা হচ্ছে। ঠাকুরপুকুর বাজারের কাছে বহুদিন ধরে ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলছে। তার জেরেই ধস বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

আজ সকালের এই ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আশপাশের বাড়িগুলির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ধসের জেরে জলের পাইপলাইন (Water Pipeline) ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে ঠাকুরপুকুর এবং সংলগ্ন এলাকায় জলের পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তা-ই নয়, গোটা এলাকায় বিদ্যুৎ (Electric) সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। অর্থাৎ জল ও বিদ্যুতের অভাবে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ধস আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা রয়েছে।

অভিযোগ উঠছে, দীর্ঘদিন ধরে এখানে কেইআইপি-র একটি নিকাশি প্রকল্পের কাজ চলছিল। সেই কাজ সময়ে শেষ হয়নি এবং অপরিকল্পিতভাবে কাজ হচ্ছিল। তাই এই পরিস্থিতি। স্থানীয় কাউন্সিলরও একই অভিযোগ করছেন।

এখন প্রশ্ন উঠছে, এই ধসকে সামাল দেওয়া যাবে কী করে ? কারণ, যে আকারের গর্ত তৈরি হয়েছে, তা ভরাট করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় কাউন্সিলর এবং কেইআইপি-র প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। 

গত অগাস্ট মাসে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথেই শেষ হয়ে যায় এক খুদের সারাজীবনের পথচলা। বেপরোয়া লরি কেড়ে নেয় সাত বছরের একরত্তির প্রাণ! আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার চৌরাস্তা। 

ঘড়িতে তখন সকাল সাড়ে ৬টা। বাবার সঙ্গে পরীক্ষা দিতে আসছিল, বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকার। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, অটো থেকে নেমে, সিগনাল দেখেই রাস্তা পেরোচ্ছিল বাবা-ছেলে। হঠাৎ, বেপরোয়া গতিতে আসা একটি লরি তাদের ধাক্কা দিয়ে সৌরনীলের মাথা ও তার বাবার পায়ের উপর দিয়ে চলে যায়। লরির চাকায় পিষে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ বছরের একরত্তির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
West Bengal News Live : 'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget