এক্সপ্লোর

Indigo Flight: রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী বিমান

Jorhat Kolkata Indigo Flight: রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী বিমান। কেমন রয়েছেন বিমান যাত্রীরা ?

কলকাতাঃ রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী বিমান। জানা গিয়েছে, অসমের জোরহাট থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান (Indigo Flight) রানওয়ে থেকে পিছলে কাদায় পড়ে যায়। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন বিমান যাত্রীরা। প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে বিমান সংস্থা।

অসমে রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমান

অসমে রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমান। জোড়হাট থেকে ওড়ার সময় এই বিপত্তি ঘটে। রানওয়ে থেকে কাদায় নেমে যায় ওই যাত্রীবিমান। তবে বড় দুর্ঘটনার থেকে হাত থেকে বেঁচে গিয়েছেন যাত্রীরা। যদিও কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করা হয়েছে। বিমান সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর বিমানটি বুধবার দুপুরে অসমের জোরহাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। রানওয়ে ধরে এগোনোর সময়ে  আচমকাই চাকা পিছলে যায়। পাশের জমিতে পিছলে পড়ে। এদিকে বৃষ্টির কারণে মাটি নরম থাকা কারণে ওই বিমানের চাকা মাটিতে গেঁথে যায়। এদিকে হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে ইন্ডিগো।

আরও পড়ুন, আজ পার্থ ও অর্পিতার মেডিক্যাল টেস্ট

জোরহাট থেকে কলকাতাগামী ওই বিমানে মোট ৯৮ জন যাত্রী ছিল

ইন্ডিগো সংস্থার তরফে জানানো হয়েছে, জোরহাট থেকে কলকাতাগামী ওই বিমানে মোট ৯৮ জন যাত্রী ছিল। তবে রানওয়েতে ওই ঘটনার এক ঘন্টার ভিতরেই যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।  প্রাথমিকভাবে জানা গিয়েছে বিমানের কোনও যান্ত্রিক ত্রুটির জন্যেই এই বিপত্তি ঘটেছে। তবে ইতিমধ্যেই বিমানটিকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা শুরু হয়েছে। তবে এই প্রথমবার নয়, সম্প্রতি বারবার বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটছে। তবে কেন আগে থেকে পুরোপুরি ধরা পড়ছে না সেই যান্ত্রিক ত্রুটি ? কাজে কি কোনওভাবে হচ্ছে গাফিলতি ? ঠিক কী কারণ লুকিয়ে রয়েছে এবারে কলকাতাগামী ইন্ডিগো বিমানের ক্ষেত্রেও ?  উঠেছে যাত্রী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন এবার। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget