এক্সপ্লোর

Firhad Hakim: 'মোকাবিলায় প্রস্তুত পুরসভা', ঘূর্ণিঝড় নিয়ে কী বার্তা ফিরহাদের ?

Firhad on Cyclone Alerts: দীপাবলিতেও দুর্যোগ। কালীপুজোর মাঝেই আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। কী বললেন ফিরহাদ হাকিম ?

কলকাতা: দীপাবলিতেও দুর্যোগ। কালীপুজোর (Kali Pujo 2022)  মাঝেই আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone)। উল্লেখ্য, নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা থেকে হলদিয়া পুরসভা, জরুরি বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী-আধিকারিকের ছুটি বাতিল করেছে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির। শুকনো খাবার, সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। 'মোকাবিলায় প্রস্তুত পুরসভা', এরই মাঝে জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি সরেজমিনে কন্ট্রোলরুমে যান তিনি।

প্রশাসন সূত্রে খবর,  দুর্যোগ মোকাবিলায়, রাজ্যের ৭টি জেলায় মোতায়েন রয়েছে, NDRF-এর ১৪টি টিম। এর মধ্যে, দক্ষিণ ২৪ পরগনায় ৪টি, পূর্ব মেদিনীপুরে ৩টি উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ২টি করে,  এছাড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় একটি করে টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, বাংলা-ওড়িশা সীমান্তে, প্রচার চালাচ্ছে NDRF। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশ ও NDRF-এর তরফে মাইকে প্রচার চলছে। খতিয়ে দেখা হচ্ছে ফ্লাড সেন্টারগুলির অবস্থা। হিঙ্গলগঞ্জে হেমনগর কোস্টাল থানার তরফেও মাইকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, এদিন দমকা হাওয়ায় উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ভেঙে পড়ে কালী পুজো প্যান্ডেলের গেট। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়। উপকূলবর্তী এলাকায় কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো। বকখালিতে অনেকটাই ফাঁকা বকখালি সমুদ্র সৈকত। গুটিকয়েক পর্যটকের দেখা মিললেও তাঁদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সমুদ্র কিছুটা অশান্ত। আকাশ মেঘলা। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে।সকাল থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে মাইকে প্রচার চলছে।

আরও পড়ুন, কালীপুজোয় ঠনঠনিয়া কালীমন্দিরে ভক্তের ঢল

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৫ অক্টোবার পর্যন্ত বাংলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দনবন-সহ যেসকল এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সকল এলাকায় সরকারের তরফে বন্দ্যোবস্ত করা হয়েছে। সেগুলিকে পুরোপুরি সহযোগিতা করতে এদিন সবাইকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী । এদিন মমতা বলেন,  'একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। সুতরাং সকলে কালীপুজোতে আনন্দ করুন, দীপাবলি করুন। কিন্তু দেখে রাখবেন, ঝড় বৃষ্টি বেশি হলে ঘরে থাকাটাই ভালো। অল্প বৃষ্টি হলে, ঠিক আছে, আপনি গেলেন, ঘুরলেন, চলে আসলেন। তবে ওয়েদারটা কাল ভোর থেকে আরও বেশি খারাপ হবে। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget