এক্সপ্লোর

Kolkata News: সাতসকালে, ইন্ডিগোর কলকাতা-শিলঙের বিমানে বোমাতঙ্ক !

Kolkata News: শোরগোল পড়ে যায় বিমানবন্দর চত্বরে। কলকাতা বিমানবন্দর চত্বরে চলে তল্লাশি। হাজির বম্ব স্কোয়াড। বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে চলছে তল্লাশি।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : শৌচালয়ে পাওয়া চিরকুটে বোমা বিস্ফোরণের হুমকি। সাতসকালে, ইন্ডিগোর কলকাতা-শিলঙের বিমানে বোমাতঙ্ক! সূত্রের খবর, শেষ পর্যন্ত বিমানটি থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এখন সকাল সাড়ে ১১টা নাগাদ ফের উড়ানের প্রস্তুতি নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকাল ৯টা ১৫ নাগাদ, বিমানটি টেকঅফ করার কথা ছিল। সেই মতো বোর্ডিং প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়। এরপরই বিমানের শৌচালয়ে উদ্ধার হয় একটি চিরকুট। আর তাতেই শোরগোল পড়ে যায় বিমানবন্দর চত্বরে। কলকাতা বিমানবন্দর চত্বরে চলে তল্লাশি। হাজির বম্ব স্কোয়াড। বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে চলছে তল্লাশি। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। গোটা বিমানবন্দর চত্বরে জারি করা হয়েছে এমার্জেন্সি। 

শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে শিলং- এ যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী, বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন হয়। সমস্ত যাত্রীদের বিমানে তোলা হয়। টেক অফের ঠিক আগের মুহূর্তে যখন বিমানকর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় বিমানের শৌচালয়ে গিয়ে এক বিমানকর্মী একটি চিরকুট পান। সেখানে লেখা ছিল ওই বিমানে বোমা রয়েছে। বিমানকর্মী গোটা ঘটনা পাইলটকে জানান। দ্রুত পাইলট যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। এরপর সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। বিমানটিকে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। সেখানে শুরু হয় তল্লাশি। যাত্রীদের পুনরায় সিকিউরিটি চেকিং করা হয়েছে বলে খবর। বিমান থেকে সব লাগেজ নামিয়ে সেখানেও তল্লাশি চালনো হচ্ছে।                                               

কে এই চিরকুট রেখেছে তা এখনও স্পষ্ট নয়। যেহেতু বিমানের ভিতর সিসি ক্যামেরা থাকে না তাই আনুষঙ্গিক তথ্য প্রমাণ জোগাড় করে খুঁটিয়ে দেখা হচ্ছে। বম্ব স্কোয়াডের পাশাপাশি বিমানবন্দরে মজুত রয়েছে দমকলবাহিনীও। অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই বিষয়টি। সমস্ত দিক খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি বৈঠকে বসেছে। বম্ব স্কোয়াডের সঙ্গে তারা সমন্বয় রাখছে। তল্লাশির দিকেও রয়েছে কড়া নজরদারি। যেকোনও বিমানবন্দরেই বম্ব থ্রেটের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। এখানেও তাই হয়েছে। তল্লাশিতে কিছু পাওয়া যাচ্ছে কিনা কিংবা অন্য কোনও সূত্র বা তথ্য পাওয়া যাচ্ছে কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে কলকাতা বিমানবন্দ কর্তৃপক্ষের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget